তাসকিনদের ‘ভালোমতো খেলতে’ বললেন প্রধানমন্ত্রী

০৫ আগস্ট ২০২৩, ০৮:৩১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দিচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দিচ্ছেন © সংগৃহীত

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। এ সময় পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়। 

এবার জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ পেয়েছেন সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার। এছাড়াও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় নারী সাফ চ্যাম্পিয়নশিপ-জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলামও সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার পেয়েছেন।

এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সরকার প্রধান নিজেই। অনুষ্ঠান শেষে উচ্ছ্বসিত তাসকিন জানিয়েছেন, প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।

পুরস্কার তুলে দেওয়ার সময় তাসকিনকে প্রধানমন্ত্রী কিছু একটা বলছিলেন। স্বল্প সময়ের সেই আলাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দল যেন ভালো খেলে, সেই পরামর্শও দিয়েছেন তিনি।

তাসকিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসলে জিজ্ঞাসা করছিলেন, সামনে আমাদের কী কী খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে, সবার জন্য শুভকামনা, ভালোমতো খেলো।

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9