শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেল সাবিনা-তাসকিন সহ ১০ ব্যক্তি

০৫ আগস্ট ২০২৩, ০৩:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
পুরস্কার নিচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন

পুরস্কার নিচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন © সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম পুরস্কারের একটি জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এবার ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩’ পেয়েছে ১০ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান। শনিবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

এবারের পুরস্কারে মাঝে আজীবন সম্মাননা পেয়েছেন আব্দুস সাদেক। সেরা খেলোয়াড় হিসেবে পদক পেয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের তাসকিন আহমেদ এবং ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। নতুন সংযোজন হিসেবে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার আতাহার আলী খান।

আরও পড়ুন: প্রশাসন-পুলিশে প্রথমসহ বিসিএসে ঢাবি শিক্ষার্থীদের ব্যাপক সাফল্য

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভিন্ন বাহিনী প্রধানসহ পদস্থ কর্মকর্তারা।

‘শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৩ পেলেন

আজীবন সম্মাননা: আবদুস সাদেক।
ক্রীড়াবিদ: সাবিনা খাতুন, তাসকিন আহমেদ, জিয়ারুল ইসলাম।
উদীয়মান ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয়, আমিরুল ইসলাম।
ক্রীড়া সংগঠক: মালা রানী সরকার, ফজলুল ইসলাম।
ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক মো. নুরুল্লাহ।
ক্রীড়া ধারাভাষ্যকার: আতাহার আলী খান।
ক্রীড়া ফেডারেশন: বাংলাদেশ আরচারি ফেডারেশন।
পৃষ্ঠপোষক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
  • ১৮ মে ২০২৬
এসওএস হারম্যান কলেজের নবম শ্রেণির ছাত্র আহনাফ আর নেই
  • ১৮ মে ২০২৬
রাজধানীতে ৭ টুকরো মরদেহ, প্রবাসী মুকাররমকে নৃশংসভাবে হত্যা …
  • ১৮ মে ২০২৬
বিশ্বকাপে সুযোগ না পেলে কী করবেন নেইমার, জানালেন নিজেই
  • ১৮ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি টু মাস্টার্সে রিলিজ স্লিপ…
  • ১৮ মে ২০২৬
সুন্দরবনে আত্মসমর্পণ করল সুমন বাহিনী
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081