ম্যাচ হারের পর জরিমানাও গুনল ভারত

০৫ আগস্ট ২০২৩, ১০:২৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
জয় নিয়ে মাঠ ছাড়ছেন ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়রা

জয় নিয়ে মাঠ ছাড়ছেন ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়রা © সংগৃহীত

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ-কারোরই রেহাই মিলছে না। এক ম্যাচে জরিমানা গুনতে হচ্ছে দুই দলকেই। বৃহস্পতিবার ত্রিনিদাদে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্লো ওভাররেটের দায়ে দুই দলকে শাস্তি দিয়েছে আইসিসি।

প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। হারের সঙ্গে ৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়ার ভারতকে। অন্যদিকে জয়ের আনন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজের জরিমানা হয়েছে দ্বিগুণ, ম্যাচ ফির ১০ শতাংশ।

আইসিসি বলছে, ‘সর্বনিম্ন ওভার রেটের চেয়ে এক ওভার কম করায় ভারতকে ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজকে ন্যূনতম ওভার রেটের চেয়ে দুই ওভার কম বল করায় জরিমানা করা হয়েছে ম্যাচ ফি-র ১০ শতাংশ।’
দুই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং রোভম্যান পাওয়েল ভুল স্বীকার করে নেওয়ায় আর কোনো শুনানির প্রয়োজন হয়নি। 

আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের শাস্তির কথা বলা হয়েছে। নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। ফিল্ডিং করা দল যদি পূর্বনির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করতে না পারে, তাহলে এই নিয়মে শাস্তি পাবে।

সেক্ষেত্রে শাস্তিস্বরূপ ইনিংসের বাকি ওভারগুলোতে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে, ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্তও জরিমানা করার নিয়ম রয়েছে।

ট্যাগ: ভারত
এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
  • ১৮ মে ২০২৬
এসওএস হারম্যান কলেজের নবম শ্রেণির ছাত্র আহনাফ আর নেই
  • ১৮ মে ২০২৬
রাজধানীতে ৭ টুকরো মরদেহ, প্রবাসী মুকাররমকে নৃশংসভাবে হত্যা …
  • ১৮ মে ২০২৬
বিশ্বকাপে সুযোগ না পেলে কী করবেন নেইমার, জানালেন নিজেই
  • ১৮ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি টু মাস্টার্সে রিলিজ স্লিপ…
  • ১৮ মে ২০২৬
সুন্দরবনে আত্মসমর্পণ করল সুমন বাহিনী
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081