অধিনায়কত্ব ছাড়লেন তামিম

০৩ আগস্ট ২০২৩, ০৯:২৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ফটো

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তামিম নিজেই এ ঘোষণা দেন।

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি বৈঠক শেষে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে পারবেন না ড্যাশিং ওপেনার। এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী।

এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। সাম্প্রতিক সময়ে চোটে ভুগলেও টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।
পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬