মেসির জোড়া গোলে শেষ ষোলোয় ইন্টার মিয়ামি

০৩ আগস্ট ২০২৩, ১০:১৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
জোড়া গোল করে দলকে শেষ ষোলোতে তুলেছেন লিওনেল মেসি

জোড়া গোল করে দলকে শেষ ষোলোতে তুলেছেন লিওনেল মেসি © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসির রাজত্ব চলছেই। ইন্টার মিয়ামির জার্সিতে দ্যুতি ছড়িয়েই যাচ্ছেন তিনি। এবার জোড়া গোল করে দলকে ৩-১ গোলে জিতিয়ে শেষ ষোলোতে তুলেছেন। মিয়ামির হয়ে আগের দুটি ম্যাচে এক অ্যাসিস্ট ও তিনটি গোল ছিল তার।

লিগস কাপের নক আউট পর্বের ম্যাচে আজ বৃহস্পতিবার ওরল্যান্ডো সিটির মুখোমুখি হয় মিয়ামি। ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে নেন মেসি। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ডেভিড ব্যাকহামের দল। ১০ মিনিট পরই ওরল্যান্ডো সমতায় ফেরে। গোল করেন সিজার আরাউজো। প্রথমার্ধে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে জোসেফ মার্তিনেজ গোল করলে ফের লিড নেয় মিয়ামি। জোসেফের অ্যাসিস্টে ৭২ মিনিটে ডান পায়ের শটে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা। দল এগিয়ে যায় ৩-১ গোলে।

যোগ করা সময়ের ৯ মিনিটে গোল পেয়েছিল ওরল্যান্ডো। তবে ভিএআরের সাহায্যে রেফারি বাতিল করে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। এ জয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মিয়ামি।

এসএসসির খাতা না দেখানোয় দুই শিক্ষার্থীকে কোপাল ৮-১০ জন
  • ১৮ মে ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ১৮ মে ২০২৬
তামিমের অ্যাডহক কমিটি বাতিলে রিটের শুনানি ২১ মে
  • ১৮ মে ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা…
  • ১৮ মে ২০২৬
এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
  • ১৮ মে ২০২৬
এসওএস হারম্যান কলেজের নবম শ্রেণির ছাত্র আহনাফ আর নেই
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081