বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়

০২ আগস্ট ২০২৩, ০৩:২৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
আর্জেন্টিনা-সুইডেন ম্যাচের একটি দৃশ্য

আর্জেন্টিনা-সুইডেন ম্যাচের একটি দৃশ্য © সংগৃহীত

এর আগে তিনবার বিশ্বকাপে অংশ নিয়ে একটি ম্যাচও জিততে পারেনি আর্জেন্টিনার নারী ফুটবল দল। অন্তত একটি জয়ের প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ডে পা রেখেছিল আর্জেন্টিনার মেয়েরা। এবারেও ভাগ্যবদল হয়নি আলবিসেলেস্তাদের। নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে জয়শূন্য থেকেই বিশ্বকাপ শেষ করেছে তারা।  

নকআউট পর্বে যেতে সুইডেনের সাথে ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না আর্জেন্টাইন নারীদের জন্য। কিন্তু মাস্ট উইন সেই ম্যাচেও কাজের কাজ করতে ব্যর্থ তারা। জয় দূরে থাক, প্রতিপক্ষের গোলমুখে জোরালো কোনো আক্রমণই করা হয়নি তাদের। বিপরীতে রেবেকা ব্লুমভিস্ট আর এলিন রুবেনসেনের গোলে লজ্জা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে তাদের। 

ম্যাচের শুরটা অবশ্য আগ্রাসীভাবেই শুরু করেছিল আর্জেন্টিনা। যদিও ডিবক্সের বাইরে বারবার খেই হারাতে হয়েছে তাদের। শক্তিশালী সুইডেনের রক্ষণভাগের কাছে বারবার ব্যর্থ হতে হয়েছে আর্জেন্টাইন নারীদের। বিপরীতে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষ গোলরক্ষক ভ্যানিনা কোরেয়ার সুবাদে গোল হজম করতে হয়নি আর্জেন্টিনাকে। 

যদিও দ্বিতীয়ার্ধে বেশি সুবিধা পায়নি আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা সুইডেনের আক্রমণের সামনে রীতিমত অসহায় ছিল আর্জেন্টাইন নারীরা। ম্যাচের ৬২ মিনিটে ডানপ্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট।

পিছিয়ে পড়ে নতুন উদ্যমে আক্রমণ শুরু করার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। উল্টো ম্যাচের শেষদিকে রক্ষণের ভুলে সুইডেনকে পেনাল্টি উপহার দিয়ে বসে।

এই হারের পর তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হলো আর্জেন্টিনার। নিজ গ্রুপে অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ আফ্রিকাকে পেয়ে অন্তত একটি জয়ের স্বপ্ন দেখেছিল লা আলবিসেলেস্তেরা। তবে, সেখানেও সফল হয়নি তারা।

সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি
  • ০১ এপ্রিল ২০২৬
জার্মানি: স্বপ্ন, শৃঙ্খলা ও সম্ভাবনার এক বাস্তব ঠিকানা
  • ০১ এপ্রিল ২০২৬
‘সাতখণ্ড রামায়ণ পড়ে সীতা কার মাসি’— বিএনপির সংসদ সদস্যকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence