এসএসসিতে জিপিএ ৪.০৬ পেলেন জাতীয় দলের পেসার মারুফা

২৮ জুলাই ২০২৩, ০৩:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার। শুক্রবার প্রকাশিত ফলে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মারুফা।

মারুফা বলেন, সবার দোয়ায় আমি এই রেজাল্ট করেছি। সবাই দোয়া করবেন, খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।

মারুফার বাবা মোহাম্মদ আইমুল্লাহ বলেন, মেয়ে আমার খেলাধুলা করেও যে রেজাল্ট করেছে, তাতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন, আগামী দিনেও সে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে।

অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা পান মারুফা। সম্প্রতি শেষ হওয়া সিরিজেও তার তাণ্ডব দেখেছে ভারতীয়রা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে এই পেসার বড় ভূমিকা রাখেন। মারুফার বোলিং দেখে প্রশংসা ঝরেছে ভারতীয় ব্যাটার স্মৃতি মান্দানার কণ্ঠেও।

এসএসসির খাতা না দেখানোয় দুই শিক্ষার্থীকে কোপাল ৮-১০ জন
  • ১৮ মে ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ১৮ মে ২০২৬
তামিমের অ্যাডহক কমিটি বাতিলে রিটের শুনানি ২১ মে
  • ১৮ মে ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা…
  • ১৮ মে ২০২৬
এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
  • ১৮ মে ২০২৬
এসওএস হারম্যান কলেজের নবম শ্রেণির ছাত্র আহনাফ আর নেই
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081