হাল আমলে জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি দিচ্ছেন। ক্লাবটির সাবেক সিইও লুসিয়ানো মোজ্জি জানিয়েছেন, রোনালদো ইতোমধ্যেই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং জার্মানির মিউনিখে তার মেডিকেল সম্পন্ন হয়েছে।
পর্তুগিজের এই তারকা রিয়াল মাদ্রিদের হয়ে ৯ মৌসুম কাটিয়ে ক্লাবটিতে সর্বোচ্চ গোলদাতা রেকর্ড গড়েছেন। জুভেন্টাস তার জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে।