অস্ট্রেলিয়া বিমানবন্দরে ব্যাগ হারালেন টাইগার কোচ হাথুরুসিংহ

২৫ জুলাই ২০২৩, ১১:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চন্ডিকা হাথুরুসিংহ

চন্ডিকা হাথুরুসিংহ © ফাইল ছবি

৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় ছুাটিতে রয়েছেন খেলোয়াড়রসহ কোচিং স্টাফ সদস্যরা। তাই পরিবারকে সময় দিতে অস্ট্রেলিয়ায় চলে গেলেন টাইগার কোচ হাথুরুসিংহ। 

চন্ডিকা হাথুরুসিংহের পরিবার থাকে অস্ট্রেলিয়া। ছুটি কাটাতে হাথুরু সেখানেই গেছেন। অবকাশ কাটাতে গিয়ে ভোগান্তির স্বীকার হয়েছেন এই টাইগার কোচ। বিমানে উঠার আগেই পোহাতে হয়েছে চরম ভোগান্তি। সেই সাথে হারিয়েছেন সঙ্গে থাকা ব্যাগও।

ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসের ফ্লাইটে যাওয়ার কথা ছিল তার। কিন্তু উড়াল দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল হয়। এসব ক্ষেত্রে সাধারণত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা থাকে। কিন্তু ভার্জিন অস্ট্রেলিয়া সে ব্যবস্থা করেনি।

দীর্ঘ অপেক্ষার শেষে পরদিন ফ্লাইট পেয়েছেন হাথুরু। তবে সেটাও ছেড়েছে অনেক দেরিতে। এর মধ্যে আরেক বাজে অভিজ্ঞতা। নিজের ব্যাগটাও হারিয়েছেন তিনি।

সেই দুর্ভোগের ঘটনা শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসে সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো। উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল করা হয়েছে। একই দিনে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি। অবশেষে পরদিন বিমানে উঠতে পারলাম, সেটাও অনেক দেরিতে ছেড়েছে। ভ্রমণের শেষটা হয়েছে ব্যাগ হারিয়ে।’

এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
  • ১৮ মে ২০২৬
এসওএস হারম্যান কলেজের নবম শ্রেণির ছাত্র আহনাফ আর নেই
  • ১৮ মে ২০২৬
রাজধানীতে ৭ টুকরো মরদেহ, প্রবাসী মুকাররমকে নৃশংসভাবে হত্যা …
  • ১৮ মে ২০২৬
বিশ্বকাপে সুযোগ না পেলে কী করবেন নেইমার, জানালেন নিজেই
  • ১৮ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি টু মাস্টার্সে রিলিজ স্লিপ…
  • ১৮ মে ২০২৬
সুন্দরবনে আত্মসমর্পণ করল সুমন বাহিনী
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081