ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডুজা’র প্রীতি ফুটবল ম্যাচ

০২ জুলাই ২০১৮, ০৬:৫২ PM
প্রীতি ফুটবল ম্যাচের দৃশ্য

প্রীতি ফুটবল ম্যাচের দৃশ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ফুটবলারবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে, রোবার দিনব্যাপী দিবসটি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচী গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে দুর্লভ পান্ডুলিপি প্রদর্শনী, কার্জন হলে বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তি, যন্ত্রপাতি ও গবেষণা প্রদর্শনী, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা, বাংলা বিভাগের উদ্যোগে নাট-ম-লে ‘হরপ্রসাদ-শহীদুল্লাহ স্মারক বক্তৃতা’, চীনের ইউনান বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

৪ ম্যাটস-আইএইচটিকে রূপান্তর করা হচ্ছে মেডিকেলের আরএফএসটি সে…
  • ১২ জুন ২০২৬
মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টা, কারাগারে ৩
  • ১২ জুন ২০২৬
নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে আম উপহার দিল ব…
  • ১২ জুন ২০২৬
পিরোজপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি
  • ১২ জুন ২০২৬
পানিতে চুবিয়ে নির্যাতন, যুবকের মৃত্যুর পর পানিতে ঝাপিয়েও রক…
  • ১২ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে এনডিএফের উদ্বেগ
  • ১২ জুন ২০২৬
×