বান্ধবীসহ ডাকাতির কবলে পিএসজি গোলরক্ষক, কোটি টাকার অলঙ্কার লুট

২১ জুলাই ২০২৩, ০৪:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বান্ধবী এলেসিয়ার সঙ্গে দোনারুমা

বান্ধবী এলেসিয়ার সঙ্গে দোনারুমা © ফাইল ছবি

প্যারিসের নিজ ফ্লাটে বন্ধবীসহ ইতালি ও পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা ডাকাতি ও হামলার শিকার হয়েছেন। এসময় ডাকাতরা ৬ কোটি টাকা সমমূল্যের অলঙ্কার নিয়ে পালিয়ে যায়। খবর বিবিসি

জানা যায়, প্যারিসের নিজ ফ্লাটে বান্ধবীসহ থাকতেন দোনারুমা। হঠাৎ রাতে একদল ডাকাত তার বাসায় হামলা চালায়। এসময় ডাকাতরা তাদের বেঁধে রেখে স্বর্ণলঙ্কার নিয়ে পালয়ে যায়। পরে তারা কোনোরকমে বাঁধন খুলে পাশের একটি একটি হোটেলে আশ্রয় নেন। এসময় হোটেল কর্মচারীরা স্থানীয় পুলিশকে জানান। পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলায় দোনারুমা হাতে হালকা আঘাত পেলেও তার বান্ধবী এলিসা অক্ষত রয়েছেন।

আরও পড়ুন: ছেলের নাম ‘মেসি’ রাখবেন নেইমার

প্যারিসের প্রসিকিউটর অফিসের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, দোনারুমার বাসায় ডাকাতির ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ফ্রান্সের বিশেষ বিআরবি পুলিশ ইউনিট সশস্ত্র এই দুর্বৃত্তদের ধরতে অভিযানে নেমেছে।

দুর্বৃত্তরা ৫ লাখ ইউরো সমমূল্যের অলঙ্কার নিয়ে পালিয়েছে। যা বাংলাদেশী টাকায় ৬ কোটি ৭ লাখ টাকার বেশি।

ইতালির এই গোলরক্ষক দোনারুমা দুই বছর আগে প্যারিসে আসেন। ক্লাবের প্রাক মৌসুমের জন্য তৈরি হতে শুক্রবার পিএসজির স্কোয়াডে তার যোগ দেওয়ার কথা ছিল।

ট্যাগ: ফুটবল
এসএসসির খাতা না দেখানোয় দুই শিক্ষার্থীকে কোপাল ৮-১০ জন
  • ১৮ মে ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ১৮ মে ২০২৬
তামিমের অ্যাডহক কমিটি বাতিলে রিটের শুনানি ২১ মে
  • ১৮ মে ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা…
  • ১৮ মে ২০২৬
এবার দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
  • ১৮ মে ২০২৬
এসওএস হারম্যান কলেজের নবম শ্রেণির ছাত্র আহনাফ আর নেই
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081