হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ, সূচি প্রকাশ

২০ জুলাই ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ © সংগৃহীত

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না ভারতীয় দল। এ নিয়ে অনেক নাটকের পর সমাধান আসে ‘হাইব্রিড মডেলে’। এবার প্রকাশিত হলো হাইব্রিড মডেলের এশিয়া কাপের সূচি। আগামী ৩০ আগস্ট পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে আসর। ৬ দলের মহাদেশীয় প্রতিযোগিতাটি চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে সংস্করণের।

বুধবার (১৯ জুলাই) চলতি বছরের আসন্ন এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের মোট ৪টি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলোর আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। 

বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে ৩১ আগস্ট একদিন পর। টাইগাররা মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। পাকিস্তানে গ্রুপ পর্বের তিনটি ও সুপার ফোরের একটিসহ মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালসহ বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

'বি' গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট ক্যান্ডিতে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার পর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ক্যান্ডিতেই হবে বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই। 'এ' গ্রুপে এই দুই পরাশক্তির সঙ্গে আছে প্রথমবারের মতো এশিয়া কাপে সুযোগ পাওয়া নেপাল।

সুপার ফোরে জায়গা পেলে স্বয়ংক্রিয়ভাবে 'এ১' ও 'এ২' হিসেবে ধরা হবে যথাক্রমে পাকিস্তান ও ভারতকে। শ্রীলঙ্কা বিবেচিত হবে 'বি১' হিসেবে।

গ্রুপ পর্বের খেলা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরদিন থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে সুপার ফোরের খেলা। সুপার ফোর শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কার কলম্বো।

এবারের আসরে মোট ১৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। মোট চারটি ভেন্যুতে হবে আসন্ন এশিয়া কাপের খেলাগুলো। সেগুলো হলো পাকিস্তানের মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বো।

উল্লেখ্য, ছয় দল নিয়ে হচ্ছে এবারের টুর্নামেন্ট। পাঁচ দল আগেই নিশ্চিত হয়েছিল। ষষ্ঠ দল হিসেবে প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে ওঠে নেপাল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9