অল্পের জন্য সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেসি

১৫ জুলাই ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচ খেলবেন লিওনেল মেসি। সেই উপলক্ষে মেসি ফ্লোরিডায় থাকতে শুরু করেছেন। তবে এখনো ইন্টার মায়ামিতে তাঁর বরণ অনুষ্ঠান হয়নি। 

এর আগেই সড়ক দূর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছিলেন মেসি। সেখান থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। আগামীকাল আর্জেন্টিনার এই অধিনায়ককে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব।

আরো পড়ুনঃ পিএসজিকে ‘আনফলো’করেছেন মেসি

ফ্লোরিডার রাস্তায় তাঁর গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে না পেরে ভক্তদের সাথে পরিচিত হওয়ার আগেই মেসি বড় এক দুর্ঘটনায় পড়তে বসেছিলেন। লাল বাতি জ্বলে ওঠার পরও সংকেত না বুঝে সামনে এগিয়ে গিয়েছিল। এসময় সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল।

সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরে  গতি কমিয়ে দেয়। ভাগ্য ভালো থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি। 

তবে গাড়িটি মেসি নিজেই চালাচ্ছিলেন কিনা সেই বিষয়ে জানা যায়নি।  পরবর্তীতে ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহারা দিয়ে তাঁর আবাসস্থল পর্যন্ত পৌঁছে দেয়।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence