ধবলধোলাই এড়াল বাংলাদেশ

১১ জুলাই ২০২৩, ১০:১০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

আগের দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত। আশঙ্কা ছিল আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ারও। কিন্তু বাংলাদেশ শেষ ম্যাচে এসে করলো দারুণ বোলিংয়ে পেলো বড় জয়। আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে স্রেফ ১২৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাব দিতে নেমে ২৬ ওভার ৩ বল হাতে রেখে জয় পায় স্বাগতিকরা।  

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে এসে প্রথম উইকেট হারায় আফগানরা, দলটির রান তখন কেবল তিন। ৬ বলে ১ রান করা ইবরাহিম জাদরানকে আউট করেন শরিফুল ইসলাম। ওই ওভারেই তিনি এনে দেন দ্বিতীয় উইকেট। ৪ বল খেলে কোনো রান করার আগেই রহমত শাহ তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।  

এরপর রহমানউল্লাহ গুরবাজের উইকেট নেন আরেক পেসার তাসকিন আহমেদ। ২২ বলে ৬ রান করে আগের ম্যাচের সেঞ্চুরিয়ানও উইকেটের পেছনে ক্যাচ দেন। শরিফুলের আরও দুই উইকেট নিলে বেশ ভালো মতোই চাপে পড়ে তারা। মাঝে ৫৪ বলে ২২ রান করে হাশমাতুল্লাহ শাহিদীর বলে বোল্ড হন তাইজুল ইসলাম।  

শাহিদী ছাড়া আর একজন ব্যাটারই আফগানাদের হয়ে রান করতে পেরেছেন। সফরকারীদের রান একশ পাড় করার বড় কৃতিত্বও তার। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১ চার ও ৩ ছক্কায় ৭১ বলে ৫৬ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। বাংলাদেশের হয়ে ৯ ওভারে ১ মেডেনসহ ২১ রান দিয়ে ৪ উইকেট নেন শরিফুল। দুই উইকেট করে পান তাসকিন ও তাইজুল।  

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি। এরপর বোল্ড হন ফজল হক ফারুকীর বলে। এরপর ১৫ বলে ১১ রান করা নাজমুল হোসেন শান্তও তার বলে আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা।  

২৮ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাকিব আল হাসান। তিনি বদলে দেন ম্যাচের গতিপথও। লিটন দাসের সঙ্গে গড়েন ৬১ রানের জুটি। ৩৯ বলে ৩৯ রান করার পর মোহাম্মদ নবীর বলে ক্যাচ দেন সাকিব। জয়ে অবশ্য সেটি বাধা হয়নি। তাওহীদ হৃদয়কে নিয়ে বাকি পথটা পাড়ি দেন লিটন। ভারপ্রাপ্ত অধিনায়ক ৩ চার ও ২ ছক্কায় ৬০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ১৯ বলে ২২ রান আসে হৃদয়ের ব্যাটে।  

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9