হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ১২৭ রান

১১ জুলাই ২০২৩, ০৫:৪৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© ফাইল ছবি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। চট্টগ্রামের জহুরুল ইসলাম স্টেডিয়ামে আজ বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। শেষ ওয়ানডেতে রেকর্ড গড়ার আশা নিয়ে নেমেছে সফরকারী দল আফগানিস্তান। শুরুতে ব্যাটিং করে ১২৬ রানে অলআউট হয় আফগানিস্তান, হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের টার্গেট ১২৭ রান। 

টানা দুই ম্যাচ জিতে সিরিজ সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচের প্রথম ইনিংসে আজ লজ্জার মুখোমুখি আফগান ক্রিকেট দল। টাইগারদের বোলিং তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আর দাড়াতে পারে নি সফরকারী ক্রিকেটাররা। 

আরো পড়ুনঃ আফগানিস্তানের ব্যাটিং বিপর্যয়

সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে যায় আফগানিস্তান। ফিল্ডিংয়ে নেমেই শরিফুল ইসলামের হাত ধরে উড়ন্ত শুরু হয় টাইগারদের। শরিফুলদের বোলিং তাণ্ডবে মাত্র ৩২ রানেই পাঁচ উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ৩ রানের মাথায় ১ রান করে ইব্রাহীম জাদরান ও রহমত শাহ শূন্য রান নিয়ে আউট হন। ১৪ রানের মাথায় আউট হওয়ার আগে রহমানুল্লাহ গুবরাজ করেন ২২ বলে ৬ রান এবং মো. নবি ৯ বল খেলে ১ রান করে দলীয় ১৫ রানের মাথায় মাঠ ত্যাগ করেন। নজীবুল্লাহ জাদরান ২২ বলে ১০ রান করে যখন আউট হন তখন দলীয় স্কোর ৩২ রান।

হাসমতউল্লাহ শহীদি ও আজমতউল্লাহ ওমরজী দলকে টেনে তোলার চেষ্টা করলেও সফরকারীদের উঠে দাঁড়াতে দেয়নি টাইগাররা। দলীয় ৫৩ রানের মাথায় ৬ উইকেট, ৬৮ রানের মাথায় ৭ উইকেট, ৮৯ রানের মাথায় ৮ উইকেট হারায় দলটি। নবম উইকেট ১২৫ রান পর্যন্ত নিলেও ১২৬ রানের মাথায় আফগানিস্তান অলআউট হয়ে যায়। দলের হয়ে হাসমতউল্লাহ শহীদি করেন ২২ রান। এছাড়া আবদুল রহমান ৪ রান, জিয়াউর রেহমান ৫ রান, মুজিব উর রহমান ১১ রান এবং আজমতউল্লাহ ওমরজী একমাত্র ফিফটি হাঁকিয়ে ৭১ বলে করেন ৫৬ রান। 

আজকের ম্যাচটি হাতছানি দিচ্ছে রশিদ খান, মুজিব উর রেহমানদের ইতিহাস গড়ার। হোয়াইটওয়াশ এড়াতে ম্যাচের দ্বিতীয় ইনিংসে একটু পর মাঠে নামবে টাইগাররা।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9