টস জিতে ব্যাটিংয়ের আফগানিস্তান

১১ জুলাই ২০২৩, ০২:১২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
সিরিজের শেষ ম্যাচের টসে লিটন দাস ও হাশমত উল্লাহ শহিদী

সিরিজের শেষ ম্যাচের টসে লিটন দাস ও হাশমত উল্লাহ শহিদী © সংগৃহীত

সম্মান বাঁচানোর লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজে ২-০ এ এগিয়ে সফরকারীরা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শহিদী।

দ্বিতীয় ম্যাচে টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস জিতে আফগানদের ব্যাট করতে পাঠিয়েছিলেন তিনি। ব্যাট করতে নেমে ২৫৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান। শেষ পর্যন্ত তারা সংগ্রহ করেছিলো ৩৩১ রান।

৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৮৯ রানে। ফলে ১৪২ রানের বিশাল এবং লজ্জাজনক পরাজয় ঘটে টাইগারদের। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশ হেরেছিলো ১৭ রানে।

আজ বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। জিততে পারলে হোয়াইটওয়াশ এড়াবে।

ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬