জার্মানিতে বিশেষ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি ছাত্রী মাহিমা

১০ জুলাই ২০২৩, ০৬:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
বার্লিনে বিশেষ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের মাহিমা আক্তার

বার্লিনে বিশেষ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের মাহিমা আক্তার © সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের বাকপ্রতিবন্ধী ছাত্রী মাহিমা আক্তার। সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে এ পুরস্কার জিতেছে হবিগঞ্জের বানিয়াচংয়ের মেয়েটি।

উপজেলার জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২০ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা সম্পন্ন করেছে মাহিমা। পরে তার বাবা-মায়ের সঙ্গে জার্মানি চলে যায়। সে উপজেলা সদরের দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার বাসিন্দা।

শাহজাহান মিয়া ও সেলিনা বেগম দম্পতির মেয়ে মাহিমা। তারা এখন সেখানেই বসবাস করছে। বিশ্ব আসরে স্বর্ণপদক জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে সে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে মেয়েটি।

জানা গেছে, গত ১৭ থেকে ২৫ জুন জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয় বিশেষ অলিম্পিক। এতে বাংলাদেশের থেকে বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে একজন মাহিমা সাঁতারে সব প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণপদক জিতেছে। 

কীভাবে চূড়ান্ত হয় ব্রাজিলের বিশ্বকাপ দল, কেন বাদের ঝুঁকিতে …
  • ১৮ মে ২০২৬
সুন্দরবনে বনকর্মীদের গুলিতে কাঁকড়া শিকারীর মৃত্যু, জেলেদের …
  • ১৮ মে ২০২৬
ঝালকাঠিতে টিআরসি পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৩ তরুণ-তরুণী
  • ১৮ মে ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৭, আব…
  • ১৮ মে ২০২৬
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন, শিক্ষায় বরাদ্দ কত
  • ১৮ মে ২০২৬
আলোর দ্বারপ্রান্তে নতুন পে স্কেল, কত হচ্ছে মূল বেতন—কমিশনের…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081