২৫ রানে ৩ ইউকেট হারিয়ে চাপে বাংলাদেশ

০৮ জুলাই ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM

© সংগৃহীত

৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিশেহারা বাংলাদেশ। ২৫ রানে ৩ ব্যাটার সাজঘরে ফিরে গেছেন। লিটন দাস জীবন পান একবার। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বাঁচলেন। এরপর ফজলহক ফারুকির বলে পরাস্ত হন ভালোভাবেই। জোরালো আবেদন হয়নি। বারকয়েক এমন নড়বড়ে ব্যাটিংয়ের পর লিটন নিজেকে শুধরে নিতে পারেননি। আউট হয়েছেন বাজেভাবে।

আফগান পেসার ফারুকিকে পুল করতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ৩ বাউন্ডারিতে করেছেন ১৩ রান।

এরপর নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ১ রান করে। মুজিব উর রহমানের ঘূর্ণি বল বুঝতে না পেরে স্টাম্প উড়ে যায় শান্তর। ২৭ বলে ৯ করেন দীর্ঘদিন পর দলে ফেরা নাইম শেখ, তার স্টাম্প উড়িয়েছেন ফারুকি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১২ ওভারে ৩৮ রানে ৩ ইউকেট। সাকিব আল হাসান ১২ বলে ৮ রান এবং তাওহিদ হৃদয় ১৯ বলে ৪ রানে ক্রিজে রয়েছেন।

এর আগে ওপেনিং জুটিতে ২৫৬ তোলা ইব্রাহিম জাদরান আর রহমানুল্লাহ গুরবাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে ঠিকই বড় সংগ্রহ গড়ে ফেলেছে আফগানরা। ৯ উইকেটে তুলেছে ৩৩১ রান।

 

খিটখিটে মেজাজ, ঘাড়ের কাছে স্পন্দনের গতিবৃদ্ধি! কোন রোগের ল…
  • ১৮ মে ২০২৬
রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
  • ১৮ মে ২০২৬
শিক্ষার্থীদের ‘ব্লকেডে’ অচল ডুয়েট
  • ১৮ মে ২০২৬
কারিগরির এইচএসসি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সংশোধিত কেন্…
  • ১৮ মে ২০২৬
মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার, ৩২ মোটরসাইকেল উদ্ধ…
  • ১৮ মে ২০২৬
মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল কিশোরের
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081