বরিশালের হয়ে বিপিএল খেলবেন তামিম

০৮ জুলাই ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ছবি

আসন্ন ১০ম আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। শনিবার (৮ জুলাই) আইকন প্লেয়ার হিসেবে তামিমের সঙ্গে এক বছরের চুক্তি করেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি।

গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তামিম। ফরচুন বরিশালে ছিলেন সাকিব আল হাসান। দুই মৌসুম বরিশালের হয়ে খেলার পর সাকিব আগামী মৌসুমের জন্য রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেছেন। আর সাকিবের জায়গায় আইকন ক্রিকেটার হিসেবে তামিমকে নিয়েছে বরিশাল।

সব কিছু ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝি সময়ে মাঠে গড়াতে পারে বিপিএল। তার আগে আগামী মাস তথা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে হবে বিপিএলের নিলাম। 

নিলামের আগেই আইকন ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তিতে করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

কীভাবে চূড়ান্ত হয় ব্রাজিলের বিশ্বকাপ দল, কেন বাদের ঝুঁকিতে …
  • ১৮ মে ২০২৬
সুন্দরবনে বনকর্মীদের গুলিতে কাঁকড়া শিকারীর মৃত্যু, জেলেদের …
  • ১৮ মে ২০২৬
ঝালকাঠিতে টিআরসি পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৩ তরুণ-তরুণী
  • ১৮ মে ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৭, আব…
  • ১৮ মে ২০২৬
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন, শিক্ষায় বরাদ্দ কত
  • ১৮ মে ২০২৬
আলোর দ্বারপ্রান্তে নতুন পে স্কেল, কত হচ্ছে মূল বেতন—কমিশনের…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081