পরীমণিকে ‘প্রেমের প্রস্তাব’ দিলেন আশরাফুল

০৮ জুলাই ২০২৩, ০৬:৫৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
মোহাম্মদ আশরাফুল ও পরীমণি

মোহাম্মদ আশরাফুল ও পরীমণি © ফাইল ছবি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে প্রেমের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদ আড্ডা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন পরীমনি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সেখানেই পরীমণিকে প্রেমের প্রস্তাব দেন তিনি।

অনুষ্ঠানে এ ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হয়, আপনি কখনো মেয়েদের প্রেমের প্রস্তাব করেছেন? প্রশ্নোত্তরে আশরাফুল বলেন, না আমি কখনো মেয়েদের প্রস্তাব দিইনি। পছন্দ হয়েছে, তার পর সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি। প্রথম দেখাতেই ভালো লেগেছে। তার পরই বিয়ের প্রস্তাব দিয়েছি; কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি। মূলত ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল আমার স্ত্রীর সঙ্গে।

অনুষ্ঠানের একপর্যায়ে বসে থাকা আশরাফুলকে মঞ্চে দাঁড়াতে অনুরোধ জানান উপস্থাপক। অন্যদিকে পাশে বসে থাকা পরীমণিকে মঞ্চের সামনে আসতে বলেন। এর পর পরীমনির কাছে প্রেমের প্রস্তাব দিতে বলা হয় সাবেক অধিনায়ক আশরাফুলকে।

আরো পড়ুন: আফগানিস্তানের রানের পাহাড়ে চাপা পড়ল বাংলাদেশ

অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, মঞ্চের মধ্যে পরীমণি হেঁটে আসছেন। এ সময় আশরাফুল পরীমণিকে বলছেন, ভালো আছেন? প্রশ্নোত্তরে পরীমণি বলেন, হ্যাঁ ভালো আছি। তার পর আশরাফুল বলেন, আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে তো? আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে।

এ সময় আশরাফুলের প্রেমের প্রস্তাবে পরীমণিকে কোনো উত্তর না দিয়ে নীরব থাকতে দেখা যায়। এরপর উপস্থাপক পরীকে জিজ্ঞেস করেন, জীবনে প্রস্তাব দেওয়ার চেয়ে পেয়েছেন বেশি মনে হয়? জবাবে পরী বলেন, প্রস্তাব পেয়েছি আবার পছন্দ হলে প্রেমের প্রস্তাব দিয়েছি।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9