ইন্টার মিয়ামির জার্সি পরে মেসি নামবেন কবে?

০৮ জুলাই ২০২৩, ০৬:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
শিগগিরই ইন্টার মিয়ামির জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে

শিগগিরই ইন্টার মিয়ামির জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে © ইন্টারনেট

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির জন্য অপেক্ষায় রয়েছে ইন্টার মিয়ামির সমর্থকেরা। পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন মেসি নিজেই। এরপর থেকে তার অভিষেক নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। সে অপেক্ষার অবসান হচ্ছে ভক্তদের।

চলতি মাসের ২১ তারিখ মেসির অভিষেক হবে বলে শুরুতে জানা গিয়েছিল। তবে এর আগেই ভক্তদের সামনে ইন্টার মিয়ামির জার্সি পরে হাজির হচ্ছেন মেসি। ক্লাবটি শুক্রবার (৭ জুলাই) জানিয়ে দিয়েছে, মেসিকে সমর্থকদের সামনে আনার জন্য ‘দ্য আনভেইল’ নামের আয়োজন হবে আগামী ১৬ জুলাই। ইন্টার মায়ামির নিজেদের মাঠে এ আয়োজন করা হচ্ছে।

ক্লাবের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিচয় পর্বটিতে অন্তর্ভুক্ত থাকবে রোমাঞ্চকর বিনোদন। মাঠে বক্তৃতার আয়োজনসহ অনেক কিছু থাকছে।’ তবে এতে মেসির নাম উল্লেখ করা হয়নি।

তবে সেদিন শুধু মেসি নন, পরিচয় করিয়ে দেওয়া হতে পারে স্প্যানিশ তারকা সের্হিও বুসকেতসকেও। উপস্থিত থাকতে পারেন নতুন কোচ জেরার্দো টাটা মার্তিনোও। এর আগে বার্সেলোনা ও আর্জেন্টিনা দলে তার অধীন খেলেছেন মেসি।

যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬