গণভবনে তামিমের সঙ্গে আছেন মাশরাফিও

০৭ জুলাই ২০২৩, ০৫:০৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
প্রধানমন্ত্রী, তামিম ইকবাল এবং মাশরাফি

প্রধানমন্ত্রী, তামিম ইকবাল এবং মাশরাফি © সম্পাদিত

অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিম ইকবালকে ডেকেছেন প্রধানমন্ত্রী। আজ দুপুর ৩.০০ টার দিকে গণভবনে প্রবেশ করেছেন তামিম ইকবাল। এ সময় তার সাথে ছিলেন তামিম ইকবালের পরিবারের একজন সদস্য, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

এর আগে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে খ্যাত তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এ তারকা।

সংবাদ সম্মেলনে এমন আকস্মিক সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ জানাননি তামিম। তবে অনেকেই ধারনা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাম্প্রতিক বক্তব্যই তাঁকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তামিম নিজেও নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, বোর্ড সভাপতির বক্তব্যে তাঁর মনে হয়েছে দলে হয়তো এখন আর সিনিয়র ক্রিকেটারদের প্রয়োজন নেই।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন তামিম

এদিকে, তামিমকে অবসর থেকে ফেরাতে উদ্যোগ নিয়েছে বোর্ডও। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন বাঁ-হাতি এ ওপেনার।

তামিম ইকবালই একক বাংলাদেশী হিসেবে সীমিত ওভারের সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এবং একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির অধিকারী। এছাড়াও তামিম ইকবাল একমাত্র বাংলাদেশী হিসেবে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২০টি সেঞ্চুরির অধিকারী এবং প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেন। বর্তমানে তিনি টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়।

 

দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন: সিইসি
  • ১৮ মে ২০২৬
বাঁধ সুরক্ষা প্রকল্পে জামায়াত নেতার চাঁদা দাবি
  • ১৮ মে ২০২৬
ক্লাসে ছাত্রের পায়ে গুলি, মেডিকেল শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড
  • ১৮ মে ২০২৬
অব্যাহতি পাওয়ার পর দলের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে : হাম…
  • ১৮ মে ২০২৬
তিন উপজেলায় কালবৈশাখীর তাণ্ডব, গৃহহীন অর্ধসহস্রাধিক পরিবার
  • ১৮ মে ২০২৬
সদস্য সংগ্রহ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করল ঢাবির ‌‘ভয়েস অ…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081