তামিমের বিদায়ে দলে প্রভাব পড়বে না : লিটন

০৭ জুলাই ২০২৩, ০১:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তাই চলমান আফগানিস্তান সিরিজের শেষ দুই ম্যাচের নেতৃত্বে এখন লিটন দাস। তবে আগামী ম্যাচে বিদায়ী অধিনায়ক তামিম ইকবাল না থাকায় দলের পরিবেশে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত এ অধিনায়ক।

শুক্রবার (৭ জুলাই) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক অধিনায়ক ঘোষণার কিছুক্ষণ পরই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হন ক্লাসিক্যাল এই ব্যাটার।

আরও পডুন: ‘তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো’ 

সম্মেলনে লিটন বলেন, ‘উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। সামহাউ যদি ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়াই খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।’

তামিমের অবসরের বিষয়টি আগে থেকেই জানতেন বলে জানান তিনি। টিম হোটেল ছেড়ে যাওয়ার আগেই সতীর্থদেরও পরামর্শও দিয়েছিলেন তামিম। 

এদিকে আগামীকাল (শনিবার) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের প্রথম ওয়ানডেতে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ রানে হেরেছে সাকিব-শান্তরা। তাই সিরিজে ঘুরে দাঁড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

কীভাবে চূড়ান্ত হয় ব্রাজিলের বিশ্বকাপ দল, কেন বাদের ঝুঁকিতে …
  • ১৮ মে ২০২৬
সুন্দরবনে বনকর্মীদের গুলিতে কাঁকড়া শিকারীর মৃত্যু, জেলেদের …
  • ১৮ মে ২০২৬
ঝালকাঠিতে টিআরসি পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৩ তরুণ-তরুণী
  • ১৮ মে ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৭, আব…
  • ১৮ মে ২০২৬
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন, শিক্ষায় বরাদ্দ কত
  • ১৮ মে ২০২৬
আলোর দ্বারপ্রান্তে নতুন পে স্কেল, কত হচ্ছে মূল বেতন—কমিশনের…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081