‘তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো’ 

০৭ জুলাই ২০২৩, ১২:৩২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
তামিম ইকবাল ও সাকিব আল হাসান

তামিম ইকবাল ও সাকিব আল হাসান © ফাইল ছবি

তামিম ইকবালের অবসর নিয়ে একে একে সব সতীর্থই স্মৃতিচারণা করেছেন, জানাচ্ছেন নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। বাকি ছিলেন কেবল একজনই, দীর্ঘ ক্যারিয়ারে পথ চলার সঙ্গী ও বন্ধু সাকিব আল হাসান। ওয়ানডে অধিনায়ক তামিমের অবসর নেওয়ার একদিন পর অবশেষে নীরবতা ভাঙলেন তারকা এই অলরাউন্ডার। 

তামিমের অবসর নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেছেন, ‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলো একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।

আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।

একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির ওপর নির্ভর করেছিলাম—আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। 

তোমার রান এবং রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। 

তোমার সাথে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে...কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভেতরে জ্বলবে। 

তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্তগুলো উপভোগ কর।’

কীভাবে চূড়ান্ত হয় ব্রাজিলের বিশ্বকাপ দল, কেন বাদের ঝুঁকিতে …
  • ১৮ মে ২০২৬
সুন্দরবনে বনকর্মীদের গুলিতে কাঁকড়া শিকারীর মৃত্যু, জেলেদের …
  • ১৮ মে ২০২৬
ঝালকাঠিতে টিআরসি পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৩ তরুণ-তরুণী
  • ১৮ মে ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৭, আব…
  • ১৮ মে ২০২৬
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন, শিক্ষায় বরাদ্দ কত
  • ১৮ মে ২০২৬
আলোর দ্বারপ্রান্তে নতুন পে স্কেল, কত হচ্ছে মূল বেতন—কমিশনের…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081