আমরা আপনাকে মিস করব তামিম ভাই: তাসকিন

০৬ জুলাই ২০২৩, ০৩:১৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
তাসকিন আহমেদ ও তামিম ইকবাল

তাসকিন আহমেদ ও তামিম ইকবাল © সংগৃহীত

চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল। এর আগে ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। ঠিক তার এক বছরের মাথায় সব ধরনের আর্ন্তজার্তিক ক্রিকেট থেকেই অবসর ঘোষনা দেন দেশ সেরা এই টাইগার ওপেনার। তামিমের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। 

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১ টা ১৫ মিনিটেই নির্ধারিত হোটেলে পৌছান তামিম। সেখানে অশ্রুসিক্ত চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। শুরু থেকেই দেখা যায় তাঁর চোখে পানি। মিনিট দশেক পর কথা শুরু করেই তামিম জানান, গতকাল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। 

তামিম

এদিকে, তামিমের বিদায়ের পর বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজের প্রোফাইল ছবি পরিবর্তন করেন তাসকিন। তামিমের সঙ্গে একটি ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন তিনি। 

আর ক্যাপশনে লিখেছেন, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক লম্বা, মাঠ ও মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসাবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।’

অবসরের ঘোষণা দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে তামিম বলেন, নরম্যালি এমন সময়ে যে কোনো ক্রিকেটারই স্পিচ লিখে নিয়ে আসে, কিন্তু এমন কিছু আমি করিনি। খুব দ্রুতই শেষ করবো আমি। নিজের বাবার স্বপ্ন পুরণের জন্যই ক্রিকেট খেলেছেন জানিয়ে তিনি বলেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। 

আরও পড়ুন: অশ্রুসিক্ত চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

তামিম বলেন, সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’ এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তামিম। এরপর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই বাঁহাতি এই ওপেনারকে ২২ গজে দেখা গেছে।

আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যাঁরা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9