সমর্থকদের মারধরে ব্রাজিলিয়ান ফুটবলার রক্তাক্ত

০৫ জুলাই ২০২৩, ০২:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM

© সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলোর একটি মোটেলে ছোট একটি পার্টিতে ব্যস্ত ছিলেন লুয়ান। ভোরের দিকে সেখানে হামলা চালিয়ে করিন্থিয়ান্সের এই মিডফিল্ডারকে বাইরে টেনে এনে মারধর করেন নিজ দলের সমর্থকেরাই। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার পরে রক্তাক্ত শর্টসের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। 

এই হামলায় গুরুতর আহত না হলেও খানিকটা চোট পেয়েছেন ২০১৬ অলিম্পিকে ব্রাজিলের হয়ে সোনা জয় করা এই ফুটবলার। করিন্থিয়ান্স এক বিবৃতিতে এটিকে ‘কাপুরুষোচিত’ হিসেবে অবিহিত করে নিন্দা জানায় এই আক্রমণের। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, আক্রমণের সময় হামলাকারীরা লুয়ানকে বলতে থাকেন ক্লাবের সঙ্গে চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করতে। 

একসময় ব্রাজিলের সেরা তরুণ প্রতিভাদের একজন মনে করা হতো লুয়ানকে। ২০১৬ অলিম্পিকে সোনা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর ২০১৭ সালে কোপা লিবার্তাদোরেসের সেরা ফুটবলার মনোনীত হন তিনি। এই বছর লাতিন আমেরিকার সেরা ফুটবলারের স্বীকৃতিও পান। তবে তার ক্যারিয়ার পরে এগোয়নি প্রত্যাশিত পথে। 

গ্রেমিওতে ৫ বছর কাটিয়ে ২০২০ সালে করিন্থিয়ান্সে। এই ক্লাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এখনও পর্যন্ত এখানে ৮০ ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ১১টি। গত দুই মৌসুমে একাদশে জায়গা পাননি নিয়মিত। আর মাস ছয়েক পরই তার চুক্তি শেষ হওয়ার কথা। এর আগে এমন হামলার শিকার হলেন। 

লুয়ানকে এই সময়ে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

কুবিতে ৫ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য
  • ১৮ মে ২০২৬
ঝিনাইদহে বজ্রপাতে একদিনে প্রাণ গেল ২ জনের, আহত ৭
  • ১৮ মে ২০২৬
বিশ্বাস বিল্ডার্স নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবে…
  • ১৮ মে ২০২৬
ধারেকাছেও নেই দুজন, শিক্ষায়-গবেষণায় ৭ জনই পিছিয়ে বিদায়ীদের …
  • ১৮ মে ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউ…
  • ১৮ মে ২০২৬
জানুয়ারিতে কাউন্সিলসহ আরও যেসব পদক্ষেপ নিচ্ছে এনসিপি
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081