বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে সিরিজ আজ

০৫ জুলাই ২০২৩, ১০:০২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে সিরিজ আজ

বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে সিরিজ আজ © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুপুরে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। অধিনায়ক তামিম সতীর্থদের এ সিরিজকে হাল্কাভাবে না নেয়ার পরামর্শ দিয়েছে। ওয়ানডে সিরিজে সফরকারীরা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে বলেও জানিয়েছেন টাইগার অধিনায়ক। এ ম্যাচে মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম এবং কাটার মাস্টার খ্যাত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। 

বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও গাজী টিভি। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচই হবে চট্টগ্রামে। দুই দলের মধ্যে এটি মাত্র তৃতীয় ওয়ানডে সিরিজ। প্রথম দুটি সিরিজেই শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। 

তামিম ইকবাল-লিটন দাস ওপেন করবেন। ওয়ান ডাউনে নামবেন নাজমুল হোসেন শান্ত। টু ডাউনে সাকিব আল হাসান। এরপর তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম। তবে পরিবর্তন আসতে পারে নাম্বার সেভেনে। এই পজিশনে হেড কোচ হাথুরুসিংহে বাজিয়ে দেখতে পারেন আফিফ হোসেনকে। সেই প্রেক্ষিতে একধাপ নেমে ব্যাটিং করতে হবে মেহেদী হাসান মিরাজকে।

ওয়ানডেতে দল দুটি ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয়জয়কার। ৭ জয়ের বিপরীতে টাইগারদের হার ৪টিতে। এদিকে বাংলাদেশের ৭ জয়ের চারটিই এসেছে ঘরের মাটিতে।

আরও পড়ুন: সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন বাংলাদেশের জিকো

এদিকে, তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ খেললেই প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অন্যদিকে সিরিজে ৪ উইকেট তুলতে পারলে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ২ উইকেট দরকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ/এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

ঈদে পত্রিকা বন্ধ থাকবে ৫ দিন 
  • ১৮ মে ২০২৬
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন চাকরি, পদ ৬৯, আবেদন…
  • ১৮ মে ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ ৫ দফা দাবি টাঙ্গাইল মেডিকেল …
  • ১৮ মে ২০২৬
সপ্তাহ ব্যবধানে একই উপজেলায় মাদকসহ ৩ ইউপি সদস্য গ্রেপ্তার 
  • ১৮ মে ২০২৬
বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে…
  • ১৮ মে ২০২৬
আসছে যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে অগ্রগণ্য যেসব নেতা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081