ওয়েস্ট ইন্ডিজের পর বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবুয়েরও

০৪ জুলাই ২০২৩, ০৯:১১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
স্কটল্যান্ড দল

স্কটল্যান্ড দল © সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েরকে ছাড়া ভারতে বসবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। টিকে থাকতে হলে বুলাওয়ায়োতে আজ মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্সের ম্যাচে স্কটিশদের বিরুদ্ধে জিতলেই নিশ্চিত হয়ে যেত বিশ্বকাপে খেলা। কিন্তু আড়াইশর কম রানের লক্ষ্য তাড়ায় হতাশ করলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দারুণ জয়ে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের বিপক্ষে ৩১ রানে হারে জিম্বাবুয়ে। ২৩৫ রানের লক্ষ্য তাড়ায় ২০৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

গ্রুপ পর্ব থেকে ৪ পয়েন্ট সঙ্গে নিয়ে অনেকটা এগিয়ে থেকে সুপার সিক্স শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে নিজেদের সবশেষ দুই ম্যাচেই হেরে শেষ হয়ে গেল তাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হবে এবারের ক্রিকেট বিশ্বকাপ

৮ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ২০২৩ বিশ্বকাপের টিকতে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে স্কটল্যান্ড। সমান ৬ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় তিনে জিম্বাবুয়ে।

এর আগে গত শনিবার স্কটিশদের বিরুদ্ধে হেরে ওয়েস্ট ইন্ডিজও বিশ্বকাপ বাছাইয়ের পর্ব থেকে বাদ পড়েছিল। যে স্কটল্যান্ড এর আগে কখনোই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি। সেই হার ছিল ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন: সিইসি
  • ১৮ মে ২০২৬
বাঁধ সুরক্ষা প্রকল্পে জামায়াত নেতার চাঁদা দাবি
  • ১৮ মে ২০২৬
ক্লাসে ছাত্রের পায়ে গুলি, মেডিকেল শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড
  • ১৮ মে ২০২৬
অব্যাহতি পাওয়ার পর দলের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে : হাম…
  • ১৮ মে ২০২৬
তিন উপজেলায় কালবৈশাখীর তাণ্ডব, গৃহহীন অর্ধসহস্রাধিক পরিবার
  • ১৮ মে ২০২৬
সদস্য সংগ্রহ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করল ঢাবির ‌‘ভয়েস অ…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081