কৃত্রিম লেক নির্মাণ করায় নেইমারের ৩৬ কোটি টাকা জরিমানা

০৪ জুলাই ২০২৩, ০১:৩৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৩৫ কোটি ৬৫ লাখ টাকার বেশি। আইন ভঙ্গ করে এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নেয়ায় তাকে ও তার বাবাকে আইনি নোটিশও দেয়া হয়েছিল।  খবর গোলডটকম

সোমবার (৩ জুলাই) শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম হ্রদ নির্মাণে পরিবেশ আইন লংঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল। তারা জানায়, ১ কোটি ৬০ লাখ রিয়ালের বেশি জরিমানা করা হয়েছে।

ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।

মানগারাতিবা ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগর রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উপকূলবর্তী শহর। পর্যটনের জন্য শহরটির বেশ সুনাম আছে। সেখানেই ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল।

২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার

কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করতে গিয়ে পরিবেশের আরও ক্ষতি করেছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ, ‘এসব করার জন্য নেইমার জমি অপসারণ ও গাছপালা কেটে ফেলেছেন।’এর আগে নেইমারের বিরুদ্ধে নদীর পানি, পাথর ও সৈকতের বালু তোলার অভিযোগও এনেছিল স্থানীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ এরই মধ্যে কৃত্রিম লেক ও সৈকতের অংশটি ঘেরাও করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার সেখানে পার্টির আয়োজন করেছেন এবং লেকে গোসল করতে নেমেছেন।

শাস্তির বিরুদ্ধে আবেদন করতে নেইমার ২০ দিন সময় পাবেন। তবে এ ব্যাপারে নেইমারের মুখপাত্রের সঙ্গে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি।

ফেসবুকে ভাইরাল ‘রাগ করলা’ আসলে কী?
  • ১৮ মে ২০২৬
ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দো…
  • ১৮ মে ২০২৬
রাতে বাসচাপায় যাত্রীর মৃত্যু, ভোরে মিলল পালিয়ে যাওয়া চালকের…
  • ১৮ মে ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, পদ ৭, আবেদন শেষ…
  • ১৮ মে ২০২৬
আমি আসলে চাঁদাবাজি এলাকার এমপি
  • ১৮ মে ২০২৬
কক্সবাজারে এবার বসছে ৯৮ কোরবানির পশুর হাট
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081