ঢাকা ছাড়লেন মার্টিনেজ

০৩ জুলাই ২০২৩, ০৫:৩০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্টিনেজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্টিনেজ © সংগৃহীত

বাংলাদেশের আতিথেয়তা আর একরাশ সুখস্মৃতি নিয়ে ঢাকা ছাড়লেন এমিলিয়ানো মার্টিনেজ। আজ (সোমবার) বিকেল ৪টা ৪০ মিনিটে দিকে ঢাকা ত্যাগ করেছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। তার পরবর্তী গন্তব্য ভারতের কলকাতা। ভারতে তিনদিন থাকবেন মার্টিনেজ, অংশ নেবেন বেশ কয়েকটি অনুষ্ঠানে।

এর আগে আজ ভোর ৫টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছিলেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে আজ ভোরে ঢাকায় নামেন মার্টিনেজ। সবমিলিয়ে তার ভ্রমণ ছিল ৩০ ঘণ্টার বেশি।

ঢাকায় প্রায় ১১ ঘণ্টার মতো সময় কাটিয়েছেন মার্টিনেজ। শাহজালাল বিমানবন্দরে নেমে তিনি সরাসরি চলে যান হোটেলে। সেখানে কিছু সময় বিশ্রাম করে স্পন্সর প্রতিষ্ঠানের অফিসে যান। তারপর সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

সংক্ষিপ্ত সময়ের এই সফরে মার্টিনেজকে সম্মাননা জানানো হয় তাকে আনা স্পন্সর প্রতিষ্ঠানের কার্যালয়ে। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অল্প কয়েকজন ফুটবলভক্ত উপস্থিত ছিলেন।

মাশরাফির দুই সন্তানকে নিজের সাক্ষর সংবলিত জার্সি ও গ্লাভস উপহার দেন মার্টিনেজ। সেই সঙ্গে তোলেন সেলফিও। এদিকে মাশরাফিও তার নিজের জাতীয় দলের একটি জার্সি উপহার দেন মার্টিনেজকে। আর আইসিটি প্রতিমন্ত্রী উপহার দেন পাটের তৈরি একটি নৌকা আর বঙ্গবন্ধুর একটি বই। পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে দেওয়া হয় ‘বাজপাখি’র একটি মুর্যাল।

এরপর মার্টিনেজ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীকে নিজের সাক্ষর সংবলিত একটি জার্সি উপহার দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9