৭০ লাখ টাকা পুরস্কার পেলেন সাকিব-লিটন-তাসকিন

০৩ জুলাই ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ

সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ © ফাইল ছবি

আইপিএলের সর্বশেষ আসরে খেলার সুযোগ পেয়েও নাম সরিয়ে নেন সাকিব আল হাসান। পুরো আইপিএল খেলতে পারতেন লিটন দাসও। তবে জাতীয় দলের খেলার ফাঁকে মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। জাতীয় দলের খেলা থাকায় আইপিএলে যাওয়ার সুযোগ থাকলেও তাসকিন আহমেদ যাননি। এর পুরস্কার পেলেন তারা।

ক্রিকেটারদের বিশেষ প্রণোদনা দেওয়ারও ঘোষণা দিয়েছিল বিসিবি। সেই টাকা দেওয়া হয়েছে। সাকিব, লিটন ও তাসকিনকে ৭০ লাখ ৫১ হাজার ২৮২ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি টাকা পেয়েছেন সাকিব। লিটন ও তাসকিনও পেয়েছেন সমপরিমাণ টাকা।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, এটা ওদের প্রাপ্য। যে পরিমাণ টাকা আইপিএল থেকে তারা পেত, সেটি দেওয়া সম্ভব নয়। তবে ওরা দেশের হয়ে খেলছে, সে জন্য বোর্ড ওদের সম্মানিত করতে চেয়েছে।

নিয়ম অনুযায়ী, আইপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের ২০ শতাংশ পায় ক্রিকেট বোর্ড। সাকিব–লিটনরা আইপিএলে না যাওয়ায় উল্টো বিসিবিই প্রণোদনা দিয়েছে। আইপিএলে সাকিবকে ১ কোটি ৫০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা। লিটনের পারিশ্রমিক ছিল ৫০ লাখ রুপি। এ ছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বদলি খেলোয়াড় হিসেবে তাসকিনকে নিতে চেয়েছিল। তাদের প্রণোদনাও ঠিক হয়েছে এ মূল্যের ভিত্তিতেই।

ইমরান খানের পতনে মার্কিন চাপ ছিল, গুরুত্বপূর্ণ ‘সাইফার’ নথি…
  • ১৮ মে ২০২৬
দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা
  • ১৮ মে ২০২৬
গাকৃবিতে সরকারি ক্রয় ও ভ্যাট ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রশি…
  • ১৮ মে ২০২৬
সবার ওপরে এখন মুশফিক
  • ১৮ মে ২০২৬
এনআরবিসি ব্যাংকে চাকরি, আবেদন ৩১ মে পর্যন্ত
  • ১৮ মে ২০২৬
কাঁদলেন নেইমার
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081