বিশ্বকাপ জয়ী মার্টিনেজ আসছেন কাল, সফরসূচিতে যা থাকছে

০২ জুলাই ২০২৩, ১১:০৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ © ফাইল ছবি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আগামীকাল সোমবার (৩ জুলাই) বাংলাদেশ সফরে আসছেন। এক দিনের সফরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত এ তথ্য জানিয়েছেন । তিনিই মার্টিনেজকে ভারত ও বাংলাদেশ সফরে নিয়ে আসছেন। যদিও শুরুর দিকে তার শুধু ভারত সফরে আসার কথা ছিল। তবে পরে বাংলাদেশেও আসার আগ্রহ দেখান তিনি।

ফেসবুকে এক স্ট্যাটাসে শতদ্রু লিখেছেন, এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফুটবল ও আর্জেন্টিনার প্রতি প্যাশনেট একটি দেশের জন্য দারুণ ব্যাপার।

এর আগে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেন মার্টিনেজ। ফেসবুকে সফরের নানা দিক নিয়ে কথা বলেন অ্যাস্টন ভিলার গোলকিপার। তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এ সফর শুরু হবে বাংলাদেশে। সেখানে ফান্ডেডনেপট ও নেপট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। পরে কলকাতায় যাব। ভারতে আমার আড়াই দিনের সফর হবে।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9