ইউরোপ সেরার স্বীকৃতি পেল মেসির গোল

০১ জুলাই ২০২৩, ১০:০৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি © ইন্টারনেট

ইউরোপীয় ফুটবল ছেড়ে নতুন গন্তব্যে গেছেন লিওনেল মেসি। তবে বিদায় বেলায়ও ইউরোপের বর্ষসেরা গোলের স্বীকৃতি পেলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে পিএসজি তেমন ভালো করতে পারেনি। তবে ব্যক্তিগত অর্জন ঠিকই ধরা দিয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সমর্থকদের ভোটে প্রতিযোগিতার গত আসরে তারকা ফরোয়ার্ডের গোলটি সেরা নির্বাচিত হয়েছে। গ্রুপ পর্বে বেনফিকার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে গোলটি করেন তিনি। ২২তম মিনিটে ডি বক্সের সামনে থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান মেসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১০ গোল নির্বাচন করে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। এরপর ভোট হয়। বিশেষজ্ঞদের বিবেচনায় সেরা হয় ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের গোল। 

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অ্যাক্রোব্যাটিক প্রচেষ্টার গোলটি করেছিলেন নরওয়ের স্ট্রাইকার। সমর্থকদের ভোটে তিন নম্বরে জায়গা করে নিয়েছে গোলটি। তালিকায় দুই নম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালে করা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের গোল।

ইমরান খানের পতনে মার্কিন চাপ ছিল, গুরুত্বপূর্ণ ‘সাইফার’ নথি…
  • ১৮ মে ২০২৬
দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা
  • ১৮ মে ২০২৬
গাকৃবিতে সরকারি ক্রয় ও ভ্যাট ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রশি…
  • ১৮ মে ২০২৬
সবার ওপরে এখন মুশফিক
  • ১৮ মে ২০২৬
এনআরবিসি ব্যাংকে চাকরি, আবেদন ৩১ মে পর্যন্ত
  • ১৮ মে ২০২৬
কাঁদলেন নেইমার
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081