চ্যাম্পিয়নস লিগে ‘সেরা’ স্বীকৃতি পেল মেসির গোল

০১ জুলাই ২০২৩, ১২:৫৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
পিএসজির জার্সিতে মেসি

পিএসজির জার্সিতে মেসি © ফাইল ফটো

চ্যাম্পিয়নস লিগের সদ্য শেষ হওয়া মৌসুমের সেরা গোলের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোল। ভোটাভুটির মাধ্যমে মৌসুমের সেরা গোল নির্বাচন করেছেন সমর্থকেরা।

গত ৬ অক্টোবর গ্রুপ পর্বের ফিরতি লিগে বেনফিকার বিপক্ষে ২২ মিনিটে গোলটি করেছিলেন মেসি। ডি বক্সের বাইরে থেকে নেইমারের বাড়ানো পাসে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দুর্দান্ত এক বাঁকানো শট নেন তিনি। সাতবারের ব্যালন ডি অরজয়ীর শট প্রতিহত করার কোনো উপায় ছিল না গোলরক্ষক ওডিসিস ভ্লাচোডিমোসের। 

মেসির গোল আটকাতে না পারলেও পিএসজিকে আটকিয়েছিল ওডিসিসের দল। ৪১ মিনিটে গোল পেয়ে ম্যাচ ড্র করেছিল বেনফিকা। এ কারণ অবশ্য পর্তুগিজ দল পিএসজির মিডফিল্ডার দানিলো পেরেইরাকে ধন্যবাদ দিতে পারে। তাঁর আত্মঘাতী গোলেই নিজেদের মাঠে ম্যাচ সমতা করে বেনফিকা। 

টুর্নামেন্টের দ্বিতীয় সেরা গোলের স্বীকৃতি পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে গোলটি করেছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। মেসির মতো তিনিও গোলটি করেছিলেন ডি বক্সের বাইরে থেকে।

তবে বুলেট গতির শটে সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গার পাসে। আর তৃতীয় সেরার স্বীকৃতি পেয়েছেন আর্লিং হলান্ড। সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গ্রুপ পর্বে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে শূন্য লাফ দিয়ে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় গোল করেছিলেন তিনি। ফুটবল বিশ্লেষকেরা অবশ্য তাঁর গোলকেই সেরা নির্বাচিত করেছেন।

ট্যাগ: ফুটবল
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9