ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শনিবার ঢাকায় আসছে আফগানিস্তান

০১ জুলাই ২০২৩, ১২:২৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ © ফাইল ফটো

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার (১ জুলাই) ঢাকায় আসছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল।

এর আগে, আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচের পরপরই দেশে ফিরে যায় আফগানরা। ঈদের ছুটি শেষে এবার বাকি সিরিজ খেলতে বাংলাদেশে পাড়ি জমাচ্ছে সফরকারীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, শনিবার (১ জুলাই) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রশিদ-নবিরা। এদিন রাতে ঢাকাতেই থাকবেন তারা। পরদিন (২ জুলাই) সকালে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে যাবেন সফরকারীরা। একই সময়ে লাল-সবুজের প্রতিনিধিরাও চট্টগ্রামে যাবেন। তবে এদিন অনুশীলনের কোনো সূচি রাখেনি দল দুটি।

জানা গেছে, আগামী সোমবার (৩ জুলাই) থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে উভয় দলের ক্রিকেটাররা। আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

এরপর সিলেটে হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই।

ইমরান খানের পতনে মার্কিন চাপ ছিল, গুরুত্বপূর্ণ ‘সাইফার’ নথি…
  • ১৮ মে ২০২৬
দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা
  • ১৮ মে ২০২৬
গাকৃবিতে সরকারি ক্রয় ও ভ্যাট ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রশি…
  • ১৮ মে ২০২৬
সবার ওপরে এখন মুশফিক
  • ১৮ মে ২০২৬
এনআরবিসি ব্যাংকে চাকরি, আবেদন ৩১ মে পর্যন্ত
  • ১৮ মে ২০২৬
কাঁদলেন নেইমার
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081