রিকশায় চড়ে ঈদের দাওয়াতে সাকিব-শিশির দম্পতি

৩০ জুন ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

পরিবারের সঙ্গে ঈদ করতে সাকিব আল হাসান এখন দেশের বাড়ি মাগুরায়। ঈদের পরদিন আজ শুক্রবার সকালে স্ত্রীকে নিয়ে রিকশায় চড়ে ঈদের দাওয়াতে বের হয়েছেন এই ক্রিকেটার। 

জানা যায়, আজ সকাল পৌনে নয়টার দিকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে রিকশায় দেখা গেছে সাকিবকে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সাকিব বাবার সঙ্গে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগসহ স্থানীয় মানুষের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সাংবাদিকদের মাধ্যমে সারা দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান সাকিব আল হাসান। আর শুভেচ্ছা বিনিময়ের সময় ভক্তদের তিনি বলেন, তার সব সময় মাগুরায় পরিবারের সঙ্গে ঈদ করতে ভালো লাগে।

২০১৭ সালের পরে এই প্রথম পরপর দুই ঈদ মাগুরাতে কাটালেন সাকিব। এবার ঈদ উপলক্ষে গত ২৭ জুন কানাডা থেকে দেশে ফেরেন সাকিব। এরপর বুধবার সকালে সপরিবারে মাগুরায় পৌঁছান তিনি। ঈদের ছুটি শেষ করে আফগানিস্তান সিরিজের জন্য আগামী ১ জুলাই দলীয় অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।

ইমরান খানের পতনে মার্কিন চাপ ছিল, গুরুত্বপূর্ণ ‘সাইফার’ নথি…
  • ১৮ মে ২০২৬
দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা
  • ১৮ মে ২০২৬
গাকৃবিতে সরকারি ক্রয় ও ভ্যাট ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রশি…
  • ১৮ মে ২০২৬
সবার ওপরে এখন মুশফিক
  • ১৮ মে ২০২৬
এনআরবিসি ব্যাংকে চাকরি, আবেদন ৩১ মে পর্যন্ত
  • ১৮ মে ২০২৬
কাঁদলেন নেইমার
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081