সাফের সেমিতে এক পা বাংলাদেশের

২৮ জুন ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ছবিতে মোরসালিন ও রাকিব

ছবিতে মোরসালিন ও রাকিব © সংগৃহীত

১৪ বছরের অপেক্ষা শেষ করার হাতছানি বাংলাদেশ ফুটবল দলের সামনে। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে রয়েছে লাল সবুজের দল।

ম্যাচের শুরুটা হয়েছিল হতাশার মধ্য দিয়ে। প্রথমেই গোল খেয়ে বসে জামালের দল। মাত্র ১২ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় ভুটান। তবে এর পরেই জলে ওঠে টাইগাররা।

বাংলাদেশের গোল উৎসবের শুরুটা করলেন মোরসালিন, বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোলে। এরপর আরও দুই গোল দিয়ে সাফের সেমিতে এক পা দিয়ে রেখেছে হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা।

নামগিলের গোলে ভুটান শুরুতে এগিয়ে গেলেও বাংলাদেশ মোরসালিনের গোলে সমতা ফেরায় ২২ মিনিটে। ৩০ মিনিটে ভুটানের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে গেছে। তৃতীয় গোলটিও পেয়ে যায় ৩৬ মিনিটে। বাংলাদেশ এগিয়ে ৩-১ ব্যবধানে।
 
ম্যাচের শুরুতে আক্রমণে গিয়ে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে শেখ মোরসালিনের কাটব্যাক থেকে সোহেল রানা জোরালো শট নিয়েছিলেন। কিন্তু গোলকিপার গেইলশেন জাংপো জায়গায় দাঁড়িয়ে এক ড্রপে সেটি তালুবন্দি করলে হতাশ হতে হয় তাদের। ৯ মিনিটে ভুটানও আক্রমণে গিয়েছিল। কিন্তু ডি বক্সের প্রান্ত থেকে শেরুব দর্জির জোরালো শট শুয়ে পড়ে তালুবন্দি করেছেন গোলকিপার জিকো।

তার পর ১২ মিনিটে ভুটানের এগিয়ে যাওয়া। বক্সের বাইরে থেকে তপু বর্মণকে কাটিয়ে তিশেল থ্রিম নামগিল জোরালো শটে জিকোকে পরাস্ত করেছেন। ১৮ মিনিটে দ্বিতীয় গোলও পেতে পারতো ভুটান। নিমা ওয়াংদি দু’জনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও সেটি ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে।
বাংলাদেশ সমতা ফেরায় ২২ মিনিটে। আগের ম্যাচের তৃতীয় গোলদাতা শেখ মোরসালিন দারণ এক শটে দলকে ম্যাচে ফিরিয়েছেন। রাকিবের পাসে বক্সের বাইরে থেকে নেওয়া মোরসালিন বাঁ পায়ের বুলেট গতির শট মুহূর্তেই ভুটানের জাল কাঁপিয়েছে। আক্রমণে যাওয়া বাংলাদেশ এগিয়ে যায় ৩০ মিনিটেই। এই গোলটিরও নেপথ্যেও ছিলেন মোসরাসিল। মোরসালিনের ক্রসে রাকিবের রিসিভ করার পর ভুটানের মান্থশো জিগমের শরীরে লেগে জড়িয়ে যায় জালে।
 
৩৬ মিনিটে রাকিবের দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ে আরও। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে প্রায় বাইলাইনের কাছাকাছি থেকে শট নিয়েছিলেন তিনি। পরে তা বাম প্রান্তের পোস্টের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে।

ট্যাগ: ফুটবল
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9