ফিফা র‍্যাংঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

২৮ জুন ২০২৩, ১২:০১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
মালদ্বীপের বিরুদ্ধে জয়ের পর বাংলাদেশ ফুটবল দল

মালদ্বীপের বিরুদ্ধে জয়ের পর বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ফিফা র‍্যাংঙ্কিংয়ে তলানীতে রয়েছে বাংলাদেশ। সময়ের সাথে অন্যান্য ফুটবল দল যখন সামনে এগিয়েছে তখনও বাজে ফলে বেশ কয়েকবার অবনমন হয়েছে বাংলাদেশের। সর্বশেষ র‍্যাংঙ্কিং অনুযায়ীও বাংলাদেশের অবস্থান ছিল ১৯২। তবে মালদ্বীপকে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। 

১৫৪তম স্থানে থাকা মালদ্বীপকে হারানোয় ৭ দশমিক ৫৯ রেটিং পয়েন্ট যোগ হয়েছে  বাংলাদেশের পয়েন্ট তালিকায়। আগের ৮৮৪-এর সঙ্গে নতুন এই রেটিং পয়েন্ট যোগ হওয়ায় মোট রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৮৯১ দশমিক ৪৭। তাতে ব্রুনাইকে এক ধাপ নিচে নামিয়ে ১৯২তম স্থান থেকে ১৯১তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

তবে ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেনি। কিন্তু ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রতিদিন যে আপডেট দেয়, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান ১৯১তম। আগামীকাল ভুটানের বিপক্ষে জিতলে ২ দশমিক ৫৬ রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮৯৪ দশমিক শূন্য তিন। রেটিং পয়েন্ট বাড়লেও র‍্যাঙ্কিংয়ে ১৯১তম স্থানেই থাকবে বাংলাদেশ।

ট্যাগ: ফুটবল
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9