ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা

২৭ জুন ২০২৩, ০১:২৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
আইসিসি বিশ্বকাপ ২০২৩

আইসিসি বিশ্বকাপ ২০২৩ © সংগৃহীত

এবার ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ৯ নভেম্বর ফাইনাল ম্যাচও খেলা হওয়ার কথা সেখানেই।

প্রাথমিকভাবে নির্ধারিত ফিক্চার অনুযায়ী ঠিক ১০০ দিন পর শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। মঙ্গলবার (২৭ জুন) আইসিসির বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে আইসিসি।

জানা যায়, ভারতের ১০টি আলাদা ভ্যানুতে এবারের বিশ্বকাপ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৪৬ দিনের টুর্নামেন্টে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লাখনৌ, মুম্বাই, পুনে ও তিরুবনন্তপুরমের স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এবারের বিশ্বকাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে ২টি দল মূলপর্বের টিকিট হাতে পাবে।

আরও পড়ুন: এক-দুই পিস মাছ-মাংস বিক্রি করেন রাবি ছাত্র, দিচ্ছেন হোম ডেলিভারি

উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এ দিন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে রানা আপ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৮ অক্টোবর চেন্নাইয়ে স্বাগতিক ভারত প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৫ অক্টোবর আহমেদাবাদে হবে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ।

ধর্মশালায় ৭ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে। একই ভেন্যুতে ১০ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। চার দিন পর ১৪ অক্টোবর চেন্নাইয়ে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ ১৯ অক্টোবর পুনেতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ।

কোয়ালিফায়ারের এক নম্বর দলের সঙ্গে তামিম বাহিনী খেলবে ২৮ অক্টোবর। পাকিস্তানের সঙ্গে ম্যাচ ৩১ অক্টোবর। দুই নম্বর কোয়ালিফায়ার দলের সঙ্গে ৬ নভেম্বর বাংলাদেশের আরেকটি ম্যাচ। তাদের শেষ ম্যাচ ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে। ওই দিনই ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

১০ দল প্রত্যেকে একে অন্যের সঙ্গে মুখোমুখি হবে। মুম্বাই ও কলকাতা ১৫ ও ১৬ নভেম্বর শীর্ষ চারটি দল নিয়ে সেমিফাইনাল হবে। ফাইনাল ১৯ নভেম্বর আহমেদাবাদে।

ইমরান খানের পতনে মার্কিন চাপ ছিল, গুরুত্বপূর্ণ ‘সাইফার’ নথি…
  • ১৮ মে ২০২৬
দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা
  • ১৮ মে ২০২৬
গাকৃবিতে সরকারি ক্রয় ও ভ্যাট ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রশি…
  • ১৮ মে ২০২৬
সবার ওপরে এখন মুশফিক
  • ১৮ মে ২০২৬
এনআরবিসি ব্যাংকে চাকরি, আবেদন ৩১ মে পর্যন্ত
  • ১৮ মে ২০২৬
কাঁদলেন নেইমার
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081