বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি, জেনে নিন সূচি

২৭ জুন ২০২৩, ০১:০৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

আগামী ৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এ উপলক্ষে আজ (২৭ জুন) বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হচ্ছে। একইসাথে আজ থেকেই শুরু হবে বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ এবং ১০০ দিনের কাউন্টডাউন।

এর আগে, ২৬ জুন মহাশূন্যে উন্মোচিত হয় ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় এ ট্রফি উন্মোচন করা হয়। 

আইসিসি জানায়, বিশ্বের মোট ১৮টি দেশে ঘুরবে এবারের বিশ্বকাপ ট্রফি। বিশ্বব্যাপী ভ্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশেও আসবে এ ট্রফি। সূচি অনুযায়ী, তিনদিন বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি। ৭-৯ আগস্ট বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কাছে থেকে এ ট্রফি দেখার সুযোগ পাবেন। 

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস ট্রফি ট্যুর প্রসঙ্গে বলেন, বিশ্বকাপ শুরুর আগে ট্রফি ট্যুর বেশ বড় একটি মাইলফলক। ক্রিকেটে বিলিয়নের চেয়েও বেশি ভক্ত-সমর্থক রয়েছে। আমরা যত বেশি সম্ভব মানুষকে ট্রফির কাছাকাছি আসতে দিতে চাই। 

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে মোট ১০ টি দল অংশ নিচ্ছে। ভারতের ১০টি শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইমরান খানের পতনে মার্কিন চাপ ছিল, গুরুত্বপূর্ণ ‘সাইফার’ নথি…
  • ১৮ মে ২০২৬
দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা
  • ১৮ মে ২০২৬
গাকৃবিতে সরকারি ক্রয় ও ভ্যাট ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রশি…
  • ১৮ মে ২০২৬
সবার ওপরে এখন মুশফিক
  • ১৮ মে ২০২৬
এনআরবিসি ব্যাংকে চাকরি, আবেদন ৩১ মে পর্যন্ত
  • ১৮ মে ২০২৬
কাঁদলেন নেইমার
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081