মেসির জার্সি নম্বর জানাল মায়ামি

২৬ জুন ২০২৩, ০২:৩৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ফটো

ক্লাব পরিবর্তন নিয়ে নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছেন লিওনেল মেসি। জুলাইয়ের প্রথম সপ্তাহে মেজর সকার লিগ রাঙাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

মেসির মায়ামিতে আগমনের ঘোষণার পর থেকেই পুরো ফুটবল বিশ্বের চোখ এখন মেজর লিগে। কিভাবে তারা মেসিকে বরণ করবে, কি কি সুযোগ পাবেন সেখানে মেসি সেগুলো জানতে ফুটবলভক্তদের আগ্রহের কমতি নেই।

ইতোমধ্যে মেসি কবে মায়ামিতে যাচ্ছেন তা জানিয়েছে ক্লাবটি। জানানো হয়েছে ফুটবল জাদুকরের অভিষেকের দিনক্ষণও। আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে শুধু জানা বাকি ছিল কত নম্বর জার্সি মেসি পাবেন মায়ামিতে।

আরও পড়ুন: তবুও বহাল তবিয়তে ইউরোপিয়ানের ভিসি আলীম দাদ! 

আর মেসির ৩৬তম জন্মদিনে বিশ্বকাপজয়ী এ অধিনায়কের জার্সি নাম্বারও জানিয়েছে ক্লাবটি। মায়ামি মেসিকে ১০ নম্বর জার্সিটিই দিচ্ছে। গত ২৪ জুন মহাতারকার জন্মদিনে মায়ামির শুভেচ্ছাবার্তার এক পোস্টে তেমনই ইঙ্গিত মিলেছে। কালো রঙের ব্যাকগ্রাউন্ডে গ্রাফিটির মতো করে ক্লাবটি লিখেছে ‘ফেলিজে কাম্পলিয়ো-১০।’ স্প্যানিশ শব্দটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘শুভ জন্মদিন ১০’।

উল্লেখ্য, বার্সেলোনা মেসি মাতিয়েছিলেন ১০ নম্বর জার্সি পরে। একই জার্সি পরে মেসি জয় করেন বিশ্বকাপও। ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ে মেসি খেলতেন ৩০ নম্বর জার্সি পরে। সেখানে মেসির ১০ নম্বর জার্সি না-পাওয়া নিয়ে ফুটবলপ্রেমীদের ভেতর জন্ম নিয়েছিল ক্ষোভ।

ট্যাগ: ফুটবল
সপ্তাহ ব্যবধানে একই উপজেলায় মাদকসহ ৩ ইউপি সদস্য গ্রেপ্তার 
  • ১৮ মে ২০২৬
বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে…
  • ১৮ মে ২০২৬
আসছে যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে অগ্রগণ্য যেসব নেতা
  • ১৮ মে ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ মে ২০২৬
শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পরিষদ গঠন
  • ১৮ মে ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৬…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081