দাবায় ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেছেন বিশ্বনাথন আনন্দ

২৫ জুন ২০২৩, ০১:৩৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
ম্যাগনাস কার্লসেন ও বিশ্বনাথন আনন্দ

ম্যাগনাস কার্লসেন ও বিশ্বনাথন আনন্দ © সংগৃহীত

বিশ্ব দাবার নাম্বার ওয়ান তারকা ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গেছেন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। মুখোমুখি দেখায় হারলেও দলীয়ভাবে কার্লসেনের এসজি আলপিন ওয়ারিয়র্সকে পাত্তাই দেয়নি আনন্দের গ্যাংস গ্র্যান্ডমাস্টার্স। দ্বিতীয় দিন শনিবার আলপিন ওয়ারিয়র্স ১১-৬ পয়েন্ট ব্যবধানে হেরেছে গ্যাংস গ্র্যান্ডমাস্টার্সের কাছে।

এর আগে আলপিন ওয়ারিয়র্স ৯-৭ পয়েন্ট ব্যবধানে বালান আলাসকানকে হারিয়েছিল। একইদিন ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস চিঙ্গারি গালফকে হারিয়েছে ৮-৭ পয়েন্ট ব্যবধানে। আপগার্ড মুম্বা মাস্টার্সকে ৫-১৪ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বালান আলাসকান নাইটস।

এর আগে গতকাল দুই বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ-হউ ইফিয়ান প্রথম দিন শিরোনামে ছিলেন। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে গ্যাংস গ্র্যান্ডমাস্টার্স ১০-৪ ব্যবধানে হারিয়েছে চিঙ্গারি গালফ টাইটানসকে। প্রথমবারের মতো দাবার কোনো টুর্নামেন্ট প্রচারিত হচ্ছে পুরো বিশ্বে। আটলান্টিকের দুই পাড়ের মানুষ উপভোগ করছে বুদ্ধিভিত্তিক এই খেলার।

আরও পড়ুন: ফরচুন বরিশাল ছাড়ছেন সাকিব আল হাসান

টুর্নামেন্টে অংশ নেওয়া ৬টি ফ্র্যাঞ্চাইজি হলো ভারত ভিত্তিক ইউ স্পোর্টস, গ্যাংস গ্র্যান্ড মাস্টার্স, বালান আলাসকান নাইটস, ত্রিবেনী কন্টিনেন্টাল কিংস, চিংগারি গালফ টাইটান্স ও এসজি আলপিন ওয়ারিয়র্স। 

টুর্নামেন্টের আগে অন্য ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের মতো ড্রাফটের মাধ্যমে বিশ্বের ৩৬ জন তারকা দাবাড়ুকে বেঁচে নিয়েছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দল নিয়েছে একজন করে আইকন দাবাড়ুকে। তাদের টুর্নামেন্টে দলকে নেতৃত্বে দেবে।  ড্রাফটে চারভাগে খেলোয়াড়দের ভাগ করা হয়েছে। সেগুলো হল- আইকন, সুপারস্টার্স (পুরুষ), সুপারস্টার্স (নারী) ও তরুণ প্রতিভা।

টুর্নামেন্টে একই সঙ্গে সব দলের দাবাড়ুরা বোর্ডে বসবেন। ছয় বোর্ডের সবগুলো ম্যাচকে একটি ম্যাচ হিসেবে বিবেচনা করা হবে। ছয় ম্যাচকে আলাদাভাবে বিবেচনা করা হবে গেম হিসেবে। এইভাবে টুর্নামেন্টে মোট ১০ ম্যাচ খেলবে দলগুলো।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9