ফরচুন বরিশাল ছাড়ছেন সাকিব আল হাসান

২৫ জুন ২০২৩, ১০:৪৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
ফরচুন বরিশাল ছাড়ছেন সাকিব আল হাসান

ফরচুন বরিশাল ছাড়ছেন সাকিব আল হাসান © ইন্টারনেট

বিপিএলে টানা দুই মৌসুম ফরচুন বরিশালে খেলেছেন সাকিব আল হাসান। তাঁর নেতৃত্বে ২০২২ সালের ফাইনালও খেলে দলটি। তবে গতবার ভালো দল গড়েও এলিমিনেশন ম্যাচে হেরে বাদ পড়লে বিশ্বসেরা অলরাউন্ডারের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এ বিষয়টি ভালোভাবে নেননি সাকিব।

সে কারণে বিপিএলের দশম আসরে বরিশালে খেলতে আগ্রহী নন সাকিব। জাতীয় দলের টেস্ট ও টি২০ অধিনায়ককে নতুন দলে দেখা যাবে। ঢাকা দলের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তার। এ রকম আভাস দিয়েছে বিসিবির সূত্র। একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিপিএল ফ্র্যাঞ্চাইজি দশম ও একাদশ আসরের জন্য তিনজন করে দেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে। ২০২২ সালের টুর্নামেন্ট শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে তাদের নাম বিসিবিতে দেওয়ার নিয়ম রয়েছে। তবে কোন কোন ফ্র্যাঞ্চাইজি দল গড়বে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি বোর্ড। যদিও প্লেয়ার্স ড্রাফটের প্রস্তুতির জন্য সাত ফ্র্যাঞ্চাইজিকে মেইল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 

আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হতে পারে প্লেয়ার্স ড্রাফট। তবে টুর্নামেন্ট মাঠে গড়াবে জাতীয় নির্বাচনের পর। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছি, সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করব। আমরা চাই, ১০ জানুয়ারি থেকে বিপিএল শুরু করতে। জাতীয় নির্বাচন আগে হয়ে গেলে আগেও হতে পারে। 

ঢাকা দলের মালিকানাও পরিবর্তন হতে পারে। এবারের আসরে একটি দল বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। রাজশাহী থেকে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান এ কর্মকর্তা।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9