অবশেষে পিএসজি ছাড়ার কারণ জানালেন মেসি

২৪ জুন ২০২৩, ০৮:০১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

পিএসজির সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে অফিশিয়ালি ইন্টার মায়ামির হয়ে খেলবেন মেসি। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের চুক্তি ছিল। চুক্তিটা বাড়ার কথা থাকলেও হঠাৎই শোনা যায় পিএসজি ছাড়ছেন মেসি।  মূল কারণ হিসেবে জানা যায় কিছু সমর্থকের আচরণে বীতশ্রদ্ধ হয়ে পড়েন লিওনেল মেসি।

 ফ্রান্সের এক টিভি চ্যানেলে মেসি বলেছেন, ‘প্রথম প্রথম প্যারিসের লোকজনদের ভালোই লাগত। আমাকে উৎসাহ দিতেন তারা। তারপর হঠাৎ করেই এক অংশের লোকের আচরণ বদলে যায়। আমার সঙ্গে অন্যরকম আচরণ শুরু করেন তারা। এটা স্রেফ একটা অংশের সমর্থকদের কাণ্ড ছিল। বেশিরভাগ সমর্থকই আমাকে ভালবাসতেন। প্যারিসের সমর্থকদের নিজেদের মধ্যে পরিষ্কার একটা বিভাজন ছিল।’

আরও পড়ুন: জাবির ভর্তি পরীক্ষায় চমক একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীর

শুধু তার সঙ্গে নয়, পিএসজি সমর্থকদের একটা অংশ এমবাপে আর নেইমারের সঙ্গেও একই আচরণ করেছেন মনে করিয়ে মেসি বলেন, ‘আমি চাইনি কোনও বিভাজন থাকুক। কিন্তু আগে এমবাপে এবং নেইমারের সঙ্গেও একই কাজ করেছেন তারা। এটাই তাদের স্বাভাবিক আচরণ। তবু এর মধ্যেও যারা আমাকে সমর্থন করেছেন, তাদের ভুলব না। প্রথম থেকেই তারা আমার পাশে ছিলেন।’

আগেও টুকটাক অসদারচণ ছিল সমর্থকদের। সেটা ভয়াবহভাবে বেড়ে যায় ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর। মেসি মাঠে নামলেই বিদ্রুপের শিকার হতে থাকেন। যেটা চলেছে মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত।

এ দিকে, ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসি ক্লাব ছাড়ার আগে এমবাপেকেও অন্য ক্লাবে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। মেসি এমবাপেকে বলেছিলেন, ‘আমি চাইব তুমি বার্সেলোনাতে যাও। কিন্তু যদি তুমি রিয়াল মাদ্রিদে যেতে চাও, সেখানেই যাও। এমন একটা দলে যাও যারা জিততে জানে।’

বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে…
  • ১৮ মে ২০২৬
আসছে যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে অগ্রগণ্য যেসব নেতা
  • ১৮ মে ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ মে ২০২৬
শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পরিষদ গঠন
  • ১৮ মে ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৬…
  • ১৮ মে ২০২৬
একদিনে হামে ঝরল আরও ৫ শিশুর প্রাণ
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081