পবিত্র কাবার মেঝে পরিষ্কার করছেন রিজওয়ান

২৪ জুন ২০২৩, ০২:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
পবিত্র কাবার মেঝে পরিষ্কার করছেন রিজওয়ান

পবিত্র কাবার মেঝে পরিষ্কার করছেন রিজওয়ান © সংগৃহীত

পবিত্র হজ পালন করতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেট ছাড়াও ধর্ম চর্চার জন্য বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার পবিত্র কাবা শরিফের মেঝে নিজ হাতে পরিষ্কার করেছেন মোহাম্মদ রিজওয়ান। এমন একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল টপিকে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন রিজওয়ান। 

শুক্রবার (২৩ জুন) রাতে স্পোর্টস সাংবাদিক কাদির খাজা টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। এর আগে আরও অনেকে ওই একই ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, নিজ হাতে মেঝে পরিষ্কার করছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।

টুইট বার্তায় কাদির খাজা লিখেছেন, ‘হজ পালনের জন্য মক্কায় রয়েছেন জাতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান। ভিডিওতে রিজওয়ানকে কাবা ঘরের মেঝে পরিষ্কার করতে দেখা যাচ্ছে।’ 

পাকিস্তানের জিও সুপার টিভি এক সংবাদে বলেছে, রিজওয়ান এই প্রথম এমন প্রশংসনীয় কাজ করছেন, তেমনটি নয়। এর আগেও অসংখ্যবার মন কেড়ে নেয়ার মতো এমন কাজ তিনি করেছেন। এবার তিনি হজ পালনের সময়ে শুক্রবার মক্কার মসজিদ আল-হারামের মেঝে পরিষ্কার করেছেন।

এবার হজ পালনের জন্য রিজওয়ানের সঙ্গে আরও রয়েছেন ক্রিকেটার বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফ। এর আগে পবিত্র কাবা তাওয়াফের সময়ে রিজওয়ান ও বাবর আজমের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলেন বাবর-রিজওয়ান। সেখানে গিয়ে হার্ভার্ডের এক শিক্ষিকাকে পবিত্র কোরআন শরিফ উপহার দেন রিজওয়ান। 

  

রিজওয়ানের ধর্মপ্রীতি অনেকের জন্যই আদর্শস্বরূপ। যখন যেখানেই সুযোগ মেলে, ইসলামকে জানতে চান, জানাতে চান রিজওয়ান। ইসলামের সৌন্দর্য ফেরি করে বেড়ান। অন্যরা যখন খোশগল্পে মশগুল, বিপরীতে তখন রিজওয়ান। মাঠে কিংবা ঘাটে সময় হলেই নামাজে দাঁড়িয়ে যান। সুযোগ হলেই পাঠ করেন পবিত্র কুরআন। গত বছর নিউজিল্যান্ডে খেলতে গিয়ে তাকে দেখা যায় মসজিদের মিম্বরে ইসলামের শাশ্বত বাণী পৌঁছে দিতে। অন্যদের নিকট ইসলামের সৌন্দর্য বর্ণনা করছিলেন তিনি।

ভিডিও টি দেখতে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ধর্মের প্রতি ভালোবাসা সবাই কম বেশি জানেন। ক্রিকেট বাধা হতে পারেনি তার ধর্মচর্চায়। ধর্মীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন সবসময় তিনি। আগামীকাল শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। জানা গেছে, পাকিস্তানের এই তারকা ক্রিকেটাররা হজে গেছেন মা ও স্ত্রীকে নিয়ে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9