২০৩০ বিশ্বকাপ আয়োজকের নাম প্রত্যাহার করেছে সৌদি

২৪ জুন ২০২৩, ১১:২৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ফিফা সভাপতির সাথে সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান

ফিফা সভাপতির সাথে সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান © ফাইল ছবি

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য তোড়জোড় শুরু করছিল সৌদি আরব। গ্রীস ও মিসরের সাথে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল দেশটি। ঘরোয়া লিগকে ঢেলে সাজানোর পাশাপাশি তারকা ফুটবলারদের লিগে এনে বেশ আলোচনায়ও এসেছিল এ মরুর দেশ। কিন্তু হঠাৎ করেই ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।  

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, অবকাঠামো নির্মাণ ও পারিপার্শ্বিক অবস্থানে প্রস্তত নয় সৌদি আরব। বিশ্বকাপ আয়োজন করতে হলে প্রথম থেকে কাজ শুরু করতে হবে দেশটির। এই সময়ের মধ্যে যা সম্পন্ন করা কঠিন। সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইতোমধ্যে গ্রীস ও মিশরকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: ৩৬ বছর পর বিশ্বকাপ জয় উদযাপনের পর ৩৬তম জন্মদিনে মেসি

সৌদি আরব প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় স্পেন, পর্তুগাল এবং মরক্কে আয়োজনের সম্ভাবনা আরও বৃদ্ধি পেল। এই তিন দেশ মিলে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজন হতে চায়। এ বছর সেপ্টেম্বরে জানা যাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশটির নাম।

এদিকে সৌদির সরে যাওয়ায় কপাল খুলতে পারে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাও। লাতিন আমেরিকার চার দেশ- আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি এবং প্যারাগুয়ে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায়। 

ঘরোয়া লিগকে ঢেলে সাজানোর জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তেদের মতো বিদেশি মহাতারকাদের পেছনে কাড়ি কাড়ি টাকা ঢালছে সৌদি আরব। বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, সৌদি প্রো লিগে তারকা ফুটবলারদের কিনতে বাড়তি অর্থ খরচ করার কারণেই এমন সিদ্ধান্ত সৌদির।

সপ্তাহ ব্যবধানে একই উপজেলায় মাদকসহ ৩ ইউপি সদস্য গ্রেপ্তার 
  • ১৮ মে ২০২৬
বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে…
  • ১৮ মে ২০২৬
আসছে যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে অগ্রগণ্য যেসব নেতা
  • ১৮ মে ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ মে ২০২৬
শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পরিষদ গঠন
  • ১৮ মে ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৬…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081