আর্জেন্টিনার কোপা আমেরিকায় পরার জার্সির ছবি ফাঁস, দেখে নিন

২৩ জুন ২০২৩, ১২:১৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ফাঁস হওয়া আর্জেন্টিনা দলের জার্সির ছবি

ফাঁস হওয়া আর্জেন্টিনা দলের জার্সির ছবি © ইন্টারনেট

আগামী বছর জুনে বসবে কোপা আমেরিকার পরের আসর। নতুন টুর্নামেন্টের আগে জার্সি নিয়ে সবার আগ্রহ থাকে। দলগুলো আসর শুরুর আগে জার্সি উন্মোচন করে। তবে কোপা আমেরিকা শুরুর এক বছর আগেই আর্জেন্টিনার জার্সির ছবি ফাঁস হয়ে গেল।

ফুটি হেডলাইনস নামক একটি ওয়েবসাইট এটি প্রকাশ করেছে। বিভিন্ন ব্র্যান্ড ও ফুটবলের নানান সরঞ্জাম নিয়ে তারা কাজ করে। এ ছবি নিয়ে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার মুন্দো আলবিসেলেস্তে।

বৃহস্পতিবার (২২ জুন) টুইটারে নতুন জার্সির ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, এতে পরিবর্তন এসেছে। দলটির জার্সি প্রস্তুত করে অ্যাডিডাস। বিশ্বকাপ জেতায় মেসিদের জার্সির লোগোতে যোগ হয়েছে বাড়তি স্টার।

বিশ্বকাপ জয়ের পর চারটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সেগুলোতে দেখা গেছে, আগের দুই স্টারের মাঝ বরাবর তৃতীয়টি ওপরে। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, মাঝেরটা নেমে এসেছে। অ্যাডিডাসের লোগো ও স্টার সোনালি রঙের। জার্সির পেছনের অংশ পুরোপুরি দেখা না গেলেও নাম ও নম্বরও সোনালি রঙের করা হয়েছে।

বিশ্বকাপ ও কোপা আমেরিকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে তাদের জার্সির চাহিদাও তুঙ্গে। তবে আসল জার্সি দেখা যাবে কোপা আমেরিকার আসর শুরু হলে।

সপ্তাহ ব্যবধানে একই উপজেলায় মাদকসহ ৩ ইউপি সদস্য গ্রেপ্তার 
  • ১৮ মে ২০২৬
বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে…
  • ১৮ মে ২০২৬
আসছে যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে অগ্রগণ্য যেসব নেতা
  • ১৮ মে ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ মে ২০২৬
শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পরিষদ গঠন
  • ১৮ মে ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৬…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081