২৪ সালের কোপা আমেরিকা শুরু ২০ জুন

২১ জুন ২০২৩, ০১:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
২০২৪ সালের ২০ জুন কোপা আমেরিকা পর্দা উঠবে

২০২৪ সালের ২০ জুন কোপা আমেরিকা পর্দা উঠবে © সংগৃহীত

আগামী বছরের ২০২৪ সালের ২০ জুন কোপা আমেরিকা পর্দা উঠবে। আর ১৪ জুলাই ফাইনাল দিয়ে লাতিন আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে। কোপা আমেরিকা লাতিন আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্ব লড়াইয়ের আসর। 

মঙ্গলবার (২০ জুন) দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, এবার কনকাকাফ জোন থেকে খেলবে আরও ছয়টি দেশ। কোপা আমেরিকার সাধারণত দক্ষিণ আমেরিকার ১০টি দেশ অংশগ্রহণ করে থাকে। তবে উত্তর, মধ্য আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এই ছটি দেশকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে।

২০২৪ কোপা আমেরিকার দিনক্ষণ চূড়ান্ত  

কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ বলেন, মোট ২৫ দিন ধরে এ টুর্নামেন্ট হবে। কোন কোন শহর ও স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবেবে-তা শিগগিরই জানিয়ে দেয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ সময়সূচিও জানানো হবে।

ইতোমধ্যে কোপার ফরম্যাট জানানো হয়েছে। এবার লাতিন আমেরিকার ‘বিশ্বকাপে খেলতে কনকাকাফ অঞ্চলের ৬টি দলকে আমন্ত্রণ জানানো হবে। ২০২৩-২৪ ন্যাশনস লিগ টুর্নামেন্টে খেলে কোয়ালিফাই করে আসতে হবে তাদের। 

সাধারণত, কোপায় আর্জেন্টিনা, ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার সব ফুটবল খেলুড়ে দল অংশ নেয়। তবে অন্য অঞ্চল থেকে দল অতিথি করার ঐতিহ্য রয়েছে তাদের। বর্তমানে কোপা আমেরিকা ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০২২ সালে ব্রাজিলকে তাদেরই মাটিতে হারিয়ে কোপা জেতে মেসির দল।

সপ্তাহ ব্যবধানে একই উপজেলায় মাদকসহ ৩ ইউপি সদস্য গ্রেপ্তার 
  • ১৮ মে ২০২৬
বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে…
  • ১৮ মে ২০২৬
আসছে যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে অগ্রগণ্য যেসব নেতা
  • ১৮ মে ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ মে ২০২৬
শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পরিষদ গঠন
  • ১৮ মে ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৬…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081