ফুটবলে সবই অর্জন করেছি, আর পাওয়ার কিছুই নেই: মেসি

১৯ জুন ২০২৩, ০৯:২০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
অবসরের ইঙ্গিত দিলেন মেসি

অবসরের ইঙ্গিত দিলেন মেসি © সংগৃহীত

মেসি কিছুদিন আগেই জানিয়েছেন, জাতীয় দলের জার্সি গায়ে তাকে আর দেখা যাবে না বিশ্বকাপের মঞ্চে। কাতার বিশ্বকাপের ফাইনালে লুসাইলের মাঠে সেই শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তটা নিয়েই তিনি কাটিয়ে দিতে চান অনাগত দিনগুলো। ২০২৬ বিশ্বকাপ যখন মাঠে গড়াবে মেসির বয়স বেড়ে হবে ৩৯ বছর। ওই বয়সে পেশাদার ক্যারিয়ার চালিয়ে যাওয়া বিরল। এবার এক সাক্ষাতকারে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়ে মেসি বলেন, 'ফুটবলে সবই আমি অর্জন করেছি। পাওয়ার আর কিছুই নেই।'

রবিবার (১৮ জুন) কাতারভিত্তিক স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়ে মেসি বলেন, 'ফুটবলে সবই আমি অর্জন করেছি। এখানে পাওয়ার আর কিছুই নেই।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে মাত্র ৮০ সেকেন্ড প্রথম গোলটি করেন মেসি। প্রায় দুই দশকের ক্যারিয়ারের দ্রুততম গোল এটি মেসির।

ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলেন মেসি। সেখানে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে।'

২০২২ বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে হলেও ২০২৬ বিশ্বকাপ হবে জুন-জুলাইয়ে। এখন থেকে যা আরও তিন বছর দূরে। মেসি মনে করেন বিশ্বকাপের আগে ব্যস্ততার অনেক উপলক্ষ আছে। আপাতত তিনি সেসব নিয়েই ভাবছেন, 'প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমি উপভোগ করছি।

এরপর বিশ্বকাপের বাছাইপর্ব ও কোপা আমেরিকা আছে। চিন্তা করার জন্য বিশ্বকাপ অনেক দূরের বিষয়। নতুন একটা চক্র শুরু হবে, বাছাইপর্বের ম্যাচ সামনে। যা অর্জন করেছি, তা নিয়ে বসে থাকলে হবে না। সামনে কী আসছে, তা নিয়েও ভাবতে হবে।

আরও পড়ুন: আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপে থাকছেন না মেসি

‘বিশ্বকাপ নিয়ে আমি যা বলেছি সেটাই স্বাভাবিক। বয়স ও সময়ের কারণে তখনও খেলতে পারা কঠিন হবে। আমি (বর্তমান) মুহূর্তগুলো উপভোগ করি, প্রতিটি দিন। এখানে থাকা, এখন সামনে বাছাইপর্বের ম্যাচ আসছে, তারপর কোপা আমেরিকা। বিশ্বকাপ নিয়ে ভাবনা বহু দূরে। আমরা যা পেয়েছি তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত।’-আরও যোগ করেন মেসি। 

এদিকে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। শেষ প্রীতি ম্যাচে শুরুর একাদশে থাকবেন না বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। মূলত, বিশ্রামের জন্যই তারকা এই ফুটবলারকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9