টেস্টে ৮৯ বছরের মধ্যে সর্বোচ্চ রানের জয় বাংলাদেশের

১৭ জুন ২০২৩, ১২:৪৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
টেস্টে ৮৯ বছরের মধ্যে সর্বোচ্চ রানের জয় বাংলাদেশের

টেস্টে ৮৯ বছরের মধ্যে সর্বোচ্চ রানের জয় বাংলাদেশের © সংগৃহীত

টেস্টে ইতিহাস গড়ে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে ৫৪৬ রানের জয় পেল বাংলাদেশ। এর আগে টেস্টে ক্রিকেটে এতো বড় জয় পায়নি স্বাগতিকরা। ঐতিহাসিক এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেল। প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ রানের জয়। আর ৮৯ বছরের মধ্যে এটি সর্বোচ্চ রানের জয়।

শনিবার (১৭ জুন) 'হোম অব ক্রিকেট' শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ৪৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। তবে দিনের শুরুতেই টাইগার পেসারদের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় আফগানরা।

বাংলাদেশের প্রায় ২৩ বছর ও ১৩৮ টেস্টের ইতিহাসে এটিই সবচেয়ে বড় রানের জয়। দেড়শ বছর ও আড়াই হাজার টেস্টের ইতিহাসে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে স্রেফ ২টি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানে জেতে ইংল্যান্ড। ছয় বছর পর ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। অর্থাৎ টেস্ট ক্রিকেটে গত ৮৯ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

ক্রিকেট

এর আগে শনিবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে ২ উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে আফগানিস্তান।  চতুর্থ দিনে  উইকেটের শুরুটা করেছিলেন আগের ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া পেসার এবাদত হোসেন। দলীয় ৪৮ রানের মাথায় ডানহাতি এই পেসারের অফ-স্ট্যাম্পের ওপর গুডলেংথে থাকা বলে খোঁচায় উইকেটরক্ষক লিটনের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন নাসির জামাল।

আরও পড়ুন: ৫৪৬ রানে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানরা। কিন্তু লাঞ্চের আগে বাকি ৮ উইকেটে ৭০ রানের বেশি করতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদ ৯ ওভারে ৩৮ রানে নেন ৪ উইকেট। এছাড়া শরিফুল নেন তিনটি উইকেট।

ক্রিকেট

এর আগে মিরপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ১৪৬ ও মাহমুদুল হাসান জয়েল ৭৬ রানের সুবাদে ৩৮২ রান তোলে বাংলাদেশ। জবাবে আফগানরা নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায়। ফলে ২৩৬ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে শান্তর সেঞ্চুরি ১২৪, মুমিনুলের সেঞ্চুরি ১২১ ও জাকিরের ৭১ রান ও লিটনের ৬৬ রানে সুবাদে ৪২৫ রান তুলে ৬৬১ রানের লিড নেয় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ইনিংস সেরা ৪ উইকেট শিকার করেছেন। আর দুই ইনিংসে মিলিয়ে নামের পাশে ৫টি করে উইকেট যোগ করেছেন শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9